নিউজ

আগুন লাগেনি উত্তরাখণ্ডের অরণ্যে, সম্পূর্ণ ভুয়ো তথ্য ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে

দাউদাউ করে জ্বলছে উত্তরাখণ্ডের অরণ্য। পুড়ে খাক হয়ে যাচ্ছে গাছপালা। প্রকৃতির রোষে যেন শেষ হতে বসেছে পৃথিবী। বেশ কয়েক দিন ধরে এমনই ছবি ঘুরে বেড়াচ্ছে স্যোশাল মিডিয়ায়। অরণ্য ধ্বংসের এই ভয়াবহ ছবি সামনে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন দেশবাসী। একেই করোনা আবহে লকডাউন চলছে দেশ জুড়ে। যার বিশাল ক্ষতির মুখে দেশের অর্থ ব্যবস্থা।

এর সঙ্গে যোগ হয়েছে কয়েক দিন আগে হয়ে যাওয়া ঘূর্ণিঝড় আমফানের তান্ডব। পাশাপাশি পঙ্গপালের হানায় শেষ হতে বসেছে ভারতের অর্থনীতির মূল স্তম্ভ কৃষি। সেই সময় উত্তরাখণ্ডের অরণ্য ধ্বংসের ছবি প্রকাশ্যে আসায় ঘোর বিপর্যয়ের আশঙ্কায় দিন কাটছিল দেশের সাধারণ মানুষের। তবে সেই ছবি আদতে উত্তরাখণ্ডের বর্তমান অবস্থার সঙ্গে কোন ভাবেই যুক্ত নয় বলে জানা গেছে। সম্প্রতি ভাইরাল হওয়া উত্তরাখণ্ডের অরণ্যাঞ্চলের দাবানলের ছবি নিয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন উত্তরাখন্ড বন বিভাগের সংরক্ষক ড. পরাগ মধুকর।

জানিয়ে দিলেন এই ছবি সঠিক নয়। পুরানো অথবা কোন কারুকার্য করা ছবি প্রকাশ্যে এনে উত্তরাখণ্ডের বনাঞ্চল সম্পর্কে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উত্তরাখণ্ডের কোন বৃহৎ অরণ্যে অগ্নিকান্ডের কোন ঘটনা ঘটেনি। বহু পুরানো ও ভুল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।’ এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি। একইসঙ্গে জানান, বর্তমানে রাজ্য জুড়ে বৃষ্টি হচ্ছে। তাই অগ্নিকান্ডের কোন সম্ভাবনায় নেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026