বিনোদন

Milind Soman: ২৬ বছর পরেও একই চেহারায় র‍্যাম্পে আগুন ধরালেন ‘মেড ইন ইন্ডিয়া’!দেখে হাঁ মালাইকাও

বয়স যে শুধুমাত্রই একটা সংখ্যা, তা বলিউডে কিছু লেজন্ডকে দেখলে বোঝাই যায়। ক্যালেন্ডারে দিন বাড়ছে, এই অভিনেতা ততই নিজেকে আরো এভারগ্রিন করে তুলেছেন। নিজের হট ছবি আর চাহনি দিয়েতিনি প্রমাণ করেছেন বলিটাউনের সর্বকালীন হার্টথ্রব তিনি। ইনি হলেন মিলিন্দ সোমন। যেমন রুপবান তেমনই গুণমান। একাধারে অভিনেতা ,সুপারমডেল, প্রযোজক ও সর্বোপরি একজন ফিটনেস ট্রেনার। এক কথায় মিলিন্দকে বলা যায় ফিটনেস ফ্রিক।

বয়স পেরিয়ে গেছে মধ্যে পঞ্চাশ। তবু এখন মিলিন্দ সোমনের ফিটনেস থেকে লুক চ্যালেঞ্জ জানাতে পারে নবাগত নায়কদের। নব্বইয়ের দশক থেকে ভারতীয় মডেলিংয়ের দুনিয়ার বেতাজ বাদশা হিসেবে তিনি বিরাজমান। দিন যত যাচ্ছে তাঁর মহিলা অনুরাগীর সংখ্যা বেড়েছে বৈ কমেনি। এখনও বহু অষ্টাদশী রমণীর ‘ক্রাশ’ এর নামের জায়গায় দিব্যি নিজেকে কায়েম রেখেছেন তিনি।

প্রতিবারের মতো এবারের ‘সুপার মডেল অফ দ্য ইয়ার’-এর নতুন সিজনের অন্যতম দুই বিচারক মিলিন্দ এবং মালাইকা অরোরা। সম্প্রতি এই শোয়ের সেটে রাখা র‍্যাম্পে ‘শো স্টপার’ হিসেবে হাঁটলেন ভারতের প্রথম সুপারমডেল। শুধু হাঁটলেন বললে কম বলা হবে।১৯৯৫ সালে আসমুদ্রহিমাচল ভারত কাঁপানো আলিশা চিনয়ের গাওয়া ‘মেড ইন ইন্ডিয়া’-র সুরের ছন্দে পা মেলালেন মিলিন্দ। শুধু হাঁটলেন স্টেজ সহ সোশ্যাল মিডিয়াতে উষ্ণতা ছড়ালেন। ভিডিয়োতে দেখা গেল অনাবৃত, পেটানো ঊর্ধ্বাঙ্গ সঙ্গে স্রেফ একটি সাসা মখমলে ধুতি পরেছিলেন মিলিন্দ। ঠিক ২৬ বছর আগের ‘মেড ইন ইন্ডিয়া’ গানের ভিডিওতে তাঁর সেই আইকনিক লুকের মতোই। 

নিজেই এই মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করেছেন মিলিন্দ নিজে। আর তারপরেই নেটপাড়ায় মধ্যে শুরু হয়েছে হইচই। ২৬ বছর পরেও মিলিন্দের এই একই চাহনি আর একই বোল্ডনেস যে অসংখ্য  হৃদয় কাঁপানোর জন্য পারফেক্ট, তা বলা বাকি থাকেনা। তবে একইসঙ্গে এই ভিডিওতে ধরা পড়েছে আরোনেক জিনিস। যখন শো স্টপার হিসেবে মিলিন্দ স্টেজে হাঁটছিলেন সেই সময়ে দর্শক আসনে বসে মিলিন্দকে এই রূপে দেখে মালাইকা পুরো হাঁ। মিলিন্দের এই সুপার পারর্ফম দেখে বলি-সুন্দরীর মুখভর্তি বিস্ময়ের সঙ্গে মুগ্ধতা। সাথে ঘন ঘন চিৎকারের সঙ্গে হাততালি। মিলিন্দের এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল।

John Fabian

Recent Posts

এপ্রিলেই সোনার দামে চমক! এখন কিনবেন, না অপেক্ষা করবেন? জানুন কী বলছে বাজার

এপ্রিল মাসে সোনার দাম কোন দিকে যাবে তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক পতনের…

March 25, 2026

শেষ মুহূর্তে টিকিট বাতিল? এক টাকাও ফেরত নয়! রেলের নতুন নিয়মে যাত্রীদের বড় ধাক্কা

শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…

March 25, 2026

ব্যাংক বন্ধের ঝড় আসছে! টানা ৫ দিন ছুটি—কবে কবে বন্ধ, এখনই জেনে নিন

মার্চের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রাম নবমী, সপ্তাহান্ত ও মহাবীর জয়ন্তী…

March 25, 2026

একেবারে নতুন নিয়ম! ৩৫ দিন আগে গ্যাস বুকিং বন্ধ—হঠাৎ শেষ হলে কী করবেন? না জানলে পড়বেন বড় সমস্যায়

হঠাৎই বড় ধাক্কা গৃহস্থালির রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য! এখন থেকে চাইলেই আর গ্যাস বুক করতে…

March 25, 2026

Bank Holiday: টানা ছুটিতে ব্যাংক বন্ধ! ৫ দিনে ৪ দিন পরিষেবা বন্ধ, আগে দেখুন পুরো তারিখ

এই সপ্তাহে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আগে থেকেই সাবধান হয়ে যান। কারণ মার্চ মাসের…

March 25, 2026

PaleyFest LA 2026 Announces Star-Studded Lineup

PaleyFest LA 2026 is set to light up Hollywood once again, running from April 4–12…

March 24, 2026