শ্রেয়া চ্যাটার্জি : বারংবার সেনা-জঙ্গি সংঘর্ষ চলতেই থাকে জম্মু-কাশ্মীর এলাকায়। মঙ্গলবার সকালেও এর অন্যথা হলো না। সেনা ও জঙ্গির পরস্পর আক্রমণে উত্তপ্ত হয়ে উঠল গোটা জম্মু-কাশ্মীর এলাকা। মূলত ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের গান্দেরবাল জেলায়।
এই দিন সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারী। তাদের প্রত্যুত্তরে সেনাবাহিনীও গুলি চালাতে থাকে হামলাকারীদের ওপরে। পরস্পর গুলি বর্ষণের ফলে আহত হয়েছেন এক সেনা জওয়ান, যিনি চিকিৎসাধীন। এবং মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন একজন হামলাকারী।
তবে হামলাকারীরা যে কয়েকজন লুকিয়ে রয়েছেন তার খোঁজ আগেই পাওয়া গিয়েছিল। গোটা এলাকাকে ঘিরে ফেলা হয়েছিল নিরাপত্তা মোড়কে। কিন্তু তা সত্ত্বেও আড়াল থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। তবে এই সন্ত্রাসবাদীরা কোন জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত আছে কিনা তা খোঁজখবর নেওয়া চলছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…