মালবিকা বিশ্বাস : ঘোলা এলাকার পূর্বপল্লীতে তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনা। এই ঘটনায় আহত হয়েছেন তৃনমূল সমর্থকরা। গুলিবিদ্ধ হয়েছেন বিজেপিকর্মী।
সোমবার রাতে ঘোলা এলাকার পূর্ব পল্লীতে বিজেপির সভা চলাকালীন বিজেপি দের অভিযোগ, সভায় আচমকাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। এরপর বিজেপি সমর্থক রা এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে। অবরোধ আটকাতে গেলে পুলিশকেও বাধা দেওয়া হয়। সেখানেও হামলা করে তৃণমূলের সর্মথকরা এমনটাই অভিযোগ বিজেপির।
ঘটনাস্থলে সংঘর্ষ বাধে দুই দলের। এলোপাথাড়ি গুলিও চালানো হয় বলে অভিযোগ। বহুক্ষণ এর চেষ্টায় পুলিশ বাহিনী দুই পক্ষের সংঘর্ষকে থামায়। এই ঘটনায় আহত হয়েছেন দু’পক্ষের বেশ কয়েকজন। বিজেপির অভিযোগ তাদের একজন কর্মী গুলিবিদ্ধও হয়েছে।
ইতিমধ্যেই সন্দেহজনক তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘর্ষের দায় তৃণমূল ও বিজেপি কেউই মেনে নেয়নি। তবে তদন্তকারীরা জানান বাকি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…