নিউজ

রামমন্দির নির্মাণের ট্রাস্টে সব ধর্মের প্রতিনিধিদের রাখার ভাবনা কেন্দ্রের

অরূপ মাহাত: ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় গিয়েছে রামমন্দিরের পক্ষেই। তবে সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছে তিন মাসের মধ্যে ট্রাস্ট গঠন করে শুরু করতে হবে মন্দির নির্মাণের কাজ। ফলে কেন্দ্রের তরফে তোড়জোড় শুরু হয়েছে ট্রাস্ট গঠন করতে। সূত্রের খবর, সুপ্রিমকোর্ট তিন মাস সময় দিলেও এক মাসের মধ্যে ট্রাস্ট গড়ে ফেলতে আগ্রহী কেন্দ্র। সেই ট্রাস্টের সদস্য হিসেবে কাদের রাখা হবে সেই নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজধানীতে।

বিশ্বস্ত সূত্রের খবর, বিভিন্ন সংগঠনের পাশাপাশি বিভিন্ন ধর্মের প্রতিনিধিদেরও ট্রাস্টের সদস্য হিসেবে রাখার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। তবে রামমন্দিরের পক্ষে মামলা চালিয়ে আসা হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতিনিধি সংখ্যায় বেশি থাকবে বলে জানা গেছে। এছাড়াও সদস্য হিসেবে রাখা মধ্যস্থতাকারী বিভিন্ন সংগঠনের সদস্যদের। অন্যদিকে, সব ধর্মের প্রতিনিধিকে ট্রাস্টে রেখে রামমন্দিরের দাবিকে ভারতীয়দের সার্বজনীন দাবি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টায় রয়েছে কেন্দ্র।

ট্রাস্ট গঠন করে মন্দিরের নকশা বানিয়ে তা পুরসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। পুরসভার অনুমোদন মিললেই শুরু করা হবে মন্দির নির্মাণের কাজ। তবে কতদিনের মধ্যে এই নির্মাণ কাজ শেষ হবে সে বিষয়ে কোন স্পষ্ট ধারণা দিতে পারেনি কেন্দ্র।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026