শ্রেয়া চ্যাটার্জি : গুরু নানকের জন্মদিন ১৪৬৯ খ্রিস্টাব্দের ১৫ এপ্রিল। কিন্তু শিক্ষা প্রধানত তার জন্মদিন পালন করেন তিথি অনুসারে। হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক পূর্ণিমা অর্থাৎ কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে গুরু নানকের জন্ম দিবস পালন করা হয়। যা ‘গুরু নানক জয়ন্তী’ নামে পরিচিত। আধুনিক পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অন্তর্গত লাহোরের পাশে অবস্থিত রাজবন্দী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। নানকের নামানুসারে তার জন্মস্থানের নাম রাখা হয় ‘নানকানা সাহেব’। এখানে শিখদের একটা বড় উপাসনালয় আছে যার নাম ‘গুরুদুয়ারা জনম আস্থান।’
গুরু নানক ১৫০২ খ্রিস্টাব্দ নাগাদ লাহোর থেকে ২৫ কিলোমিটার দূরত্বের ধারে এক বিশাল জলাশয় ধারে এক মন্দির তৈরি করার স্বপ্ন দেখেন যা তিনি জীবদ্দশায় দেখে যেতে পারেননি। এই জলাশয় টির নাম রাখেন অমৃত সায়র। তার থেকেই শহরের নাম হয় অমৃতসর। ১৫৮৮ খ্রিস্টাব্দে শিখ গুরু অর্জুন সিং অমৃতসরের স্বর্ণ মন্দির এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১৫৩৯ খ্রিস্টাব্দের ২২ শে সেপ্টেম্বর বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কর্তারপুর নামক স্থানে তিনি নিরুদ্দেশ হয়ে যান। আবার এও কথিত আছে, নানান মুসলমান বন্ধুর সাথে বাইন নদীতে স্নান করতে গিয়ে তিনি হারিয়ে যান। তার কোন খোঁজ পাওয়া যায়নি।
সংস্কৃত ভাষায় ‘গুরু’ শব্দের অর্থ শিক্ষক বা সহায়ক। গুরু নানক শিখ ধর্মের প্রথম গুরু এবং তিনি তার এক শিষ্য কে উত্তরাধিকারী হিসাবে নির্বাচিত করেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…