নিউজ

নিউটাউনে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় বলি তিন

কলকাতা : শহরে ফের বেপরোয়া গতির বলি তিন। মঙ্গলবার ভোরে নিউটাউন এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়লো একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন আরোহীর, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দুইজন। ঘটনার তদন্ত করছে নিউটাউন থানার পুলিশ। মঙ্গলবার ভোরে নিউটাউনের নারকেল বাগান মোড় থেকে বিমানবন্দরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে একটি হন্ডাসিটি গাড়ি। ইকোপার্কের কাছে বাঁক ঘুরতে গিয়ে রাস্তায় থাকা মেট্রোর পিলারে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কা মারার সাথে সাথেই উল্টে যায় সেটি।

জানা যাচ্ছে গাড়িটির গতিবেগ ছিল ঘন্টায় ১০০ কিলোমিটারের বেশি। এই গতিতে ইউটার্ন নিতে গিয়েই বিপত্তি ঘটেছে বলে অনুমান পুলিশের। গাড়িটিতে মোট পাঁচ জন ছিল বলে জানা যাচ্ছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজন আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আহতদের নাম সর্বজিৎ সিং এবং মোহিত জৈন।

মৃতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। মৃত ও আহতদের সকলে সল্টলেক এবং মানিকতলার বাসিন্দা বলেই খবর। পুলিশের ধারণা, দুর্ঘটনার সময় গাড়িটির চালক-সহ বাকি সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। ইতিমধ্যেই নিউটাউন থানা থেকে ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়েছে। দুমড়ে মুচড়ে থাকা গাড়িটির থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে। সকালবেলতেই এমন ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নিউটাউন এলাকায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026