নিউজ

মুখোমুখি দুটি ট্রেনের ধাক্কা, মৃত ১৫

বাংলাদেশ : মঙ্গলবার ভোর রাতে বাংলাদেশের বাহ্মনবেড়িয়া জেলার কসবা থানায় দুই যাত্রীবাহী ট্রেনে মুখোমুখি সংঘর্ষের হয়, যার ফলে নিহত হয়েছে ১৫ জন। ঘটনাস্থলে উদ্ধারকার্য চালাচ্ছে পুলিশ।

মঙ্গলবার ভোর তিনটা নাগাদ ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ এলাকায় দূর্ঘটনাটি ঘটে। সিলেট থেকে চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’ লুপ লাইন দিয়ে মন্দবাগ স্টশনে এসেছিল। ওই একই সময়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘তুর্ণা নিশীথা এক্সপ্রেস’ যার মন্দবাগ স্টেশনের মূললাইনে দাঁড়ানোর কথা ছিল। তবে তুর্ণা এক্সপ্রেস স্টেশনে না দাঁড়িয়ে নিজ গতিতে চলতে থাকে। উদয়ন এক্সপ্রেস লুপ লাইনে ঢোকার সময় দুটি ট্রেনের ধাক্কা লাগে।

উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনের দিক থেকে ৭, ৮ এবং ৯ নম্বর বগি তুর্ণা এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় বিপর্যস্ত হয়ে যায়। দূর্ঘটনার পর ভোর ৬ টা নাগাদ উদয়ন এক্সপ্রেসের ক্ষতিগ্রস্ত তিনটি কোচ ও পিছনের তিনটি কোচ ফেলে রেখে সিলেটের উদ্দেশে রওনা দেয়। জানা গিয়েছে, দূর্ঘটনার ফলে তুর্ণা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা ও পুলিশ সুপার মহম্মদ আনিসুর কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দূর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। আহতদের মধ্যে আনেকেরই অবস্থা আশঙ্কাজনক, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার কারন জানার কাজে লেগে পড়েছে রেল বিভাগ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026