টলিউডে এই মুহূর্তে প্রথম সারির অভিনেতাদের মধ্যে নাম রয়েছে মিমি চক্রবর্তীর। শুধু অভিনয় নয়, রাজনৈতিক দুনিয়াতেও পা দিয়েছেন মিমি। আর সাংসদ অভিনেত্রী সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে গাঢ় লাল রঙের স্কার্ট পরে এলো চুলে রোদের আভায় মোহময়ী লাগছে মিমিকে। আর অভিনেত্রীর এমন লুক দেখে কমেন্ট না করে নিজেকে আটকে রাখতে পারেননি টলিউডের অন্যতম অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। আর আবির এবং মিমির এই কথোপকথন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
মিমির লুক দেখে আবির প্রথমে একটি ইমোজি কমেন্ট করেছেন। তারপর সেটি দেখে মিমি লিখেছেন, ‘কী হল?’ আবির পাল্টা জবাবে বলেছেন, ‘আমিও বোঝার চেষ্টা করছি। কী হল তোর?’ মিমি পাল্টা উত্তরে বলেন মজার ছলে, ‘আবার!’ মিমির আবারের উত্তরে আবির মজার ছলে বলেন, ‘বেশ ভয় পাচ্ছি। এমনিও পাই। এটার পর আরও।’ এরপর আবার রসিকতা করে মিমি লেখেন, ‘হেঁটে এগোচ্ছি তোমার বাড়ির দিকে।’ মুহুর্তের মধ্যে আবির-মিমির এই মজার কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
অনেকদিন পর মিমিকে ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছে। যাতে কমেন্ট করেছেন অভিনেতা অঙ্কুশ এবং সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানও। সকলে মিলে মিমির এই ভিডিও দেখে বেশ মজা করে কমেন্ট করেছেন, যা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। মিমি নিজেও সেই সব কমেন্ট বেশ উপভোগ করেছেন, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…