বিনোদন

নীল জলে ভাসলেন ঋতুপর্ণা, শীতের আমেজে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী, ভাইরাল ছবি

টলিটাউনের বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মানেই অনন্ত যৌবনের প্রতীক। সম্প্রতি ঋতুপর্ণা ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। ঋতুপর্ণার ছবি ও ভাইরাল ছবি এটি তো সমার্থক। এই ছবিতে দেখা যাচ্ছে ঋতুপর্ণা সুইমিং পুলের নীল জলে শীতের রোদের আমেজকে উপভোগ করছেন। ঋতুপর্ণা এমনিতেই নায়িকা হিসাবে নেটিজেনদের প্রথম পছন্দ। এবারেও নীল জলে এভারগ্রিন ঋতুপর্ণাকে দেখে নেটিজেনদের যথেষ্ট ভালো লেগেছে।

1989 সালে দূরদর্শনে বাংলা ধারাবাহিক ‘শ্বেত কপোত’-এর মাধ্যমে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন ঋতুপর্ণা। এই সিরিয়ালের পর ঋতুপর্ণা ফিল্মে অভিনয়ের জন্য চেষ্টা করতে থাকেন। তাঁকে সেই সুযোগ করে দেন পরিচালক প্রভাত রায়। 1992 সালে প্রভাত রায়ের পরিচালনায় ‘শ্বেত পাথরের থালা’ ফিল্মে একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন ঋতুপর্ণা।

একসময় চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পাল-এর মত নায়কদের সঙ্গে নায়িকা হিসাবে অভিনয় করেছেন ঋতুপর্ণা। তবে এই সবকটি ফিল্ম ছিল স্টিরিওটাইপ এবং নায়কপ্রধান। ঋতুপর্ণাকে নায়িকা থেকে অভিনেত্রীতে রূপান্তরিত করেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। তিনি 1997 সালে ‘দহন’ ফিল্মে কাস্ট করেন ঋতুপর্ণাকে। আপামর বাঙালি এই ফিল্মের মাধ্যমে আবিষ্কার করেন শক্তিশালী অভিনেত্রী ঋতুপর্ণাকে। এই ফিল্মে নববিবাহিতা, ধর্ষিতা মেয়ে রোমিতার চরিত্রে অভিনয় করে ঋতুপর্ণার ঝুলিতে আসে জাতীয় অভিনেত্রীর পুরস্কার। এরপর অপর্ণা সেন পরিচালিত ‘পারমিতার একদিন’ ও বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ‘মন্দ মেয়ের উপাখ্যান’-এর মাধ্যমে ঋতুপর্ণা নিজের স্টিরিওটাইপ লুক ভেঙে বেরিয়ে আসেন। এছাড়াও বাংলাদেশের কিছু ফিল্ম ও বলিউডের কয়েকটি হিন্দি ফিল্মে অভিনয় করেছেন ঋতুপর্ণা। কয়েক বছর আগে ঋতুপর্ণা ‘প্রিজম এন্টারটেনমেন্ট’ নামে একটি প্রযোজনা সংস্থা তৈরি করেছেন।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026