রাজ্য

করোনা পিসিআর টেস্ট হবে ৯৫০ টাকায়, রাজ্যে টেস্টের মূল্য বেঁধে দিল মুখ্যমন্ত্রী

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের নবান্নের বৈঠকে একগুচ্ছ খবর দিয়েছে রাজ্যবাসীকে। এবার রাজ্যে করোনা পিসিআর টেস্ট করতে আর লাগবে না অতিরিক্ত পয়সা। রাজ্য সরকার নির্ধারিত মূল্যে এবার বেসরকারি জায়গা থেকেও করোনা টেস্ট করানো যাবে। ইতিমধ্যেই ওড়িশা সরকার ও উত্তরপ্রদেশ সরকার এই পদক্ষেপ নিয়েছিল। ওড়িশা সরকার করোনা পিসিআর টেস্ট করতে ৭০০ টাকা মূল্য বেঁধে দিয়েছে ও উত্তরপ্রদেশ সরকার গত মঙ্গলবার করোনা পিসিআর টেস্ট করাতে বেসরকারি জায়গাকে ৭০০ টাকায় বেঁধে দিয়েছে।

আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এবার থেকে রাজ্যে বেসরকারি হাসপাতালগুলোতে করোনা পিসিআর টেস্ট করাতে খরচ করতে হবে মাত্র ৯৫০ টাকা। এর থেকে কোন ল্যাব বেশি টাকা নিতে পারবে না। এর আগে এই মূল্য ছিল ১৫০০ টাকা। কোভিড টেস্ট নিয়ে এর আগে মমতা সরকারকে বারংবার কাঠ গড়ায় তুলেছে বিরোধী পক্ষ। তবে আজকের সিদ্ধান্ত তাদের মুখের উপর যোগ্য জবাব।

বিরোধী পক্ষ দাবি করেছে, রাজ্যে জনসংখ্যার তুলনায় অনেক কম সংখ্যক টেস্ট হচ্ছে। এবং গরীব মানুষেরা অনেক বেশি মূল্য হওয়ার জন্য টেস্ট করাতে পারছে না। এমনকি তারা দাবি করেছিল দেশের মধ্যে সবচেয়ে টেস্টের দিকে পিছিয়ে আছে বাংলা। কিন্তু তা মানতে চায়নি মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, টেস্টের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। এরপর টেস্টিং এর খরচ সংক্রান্ত বিভ্রান্তির দূর করা হলো। পর থেকে বেসরকারি হাসপাতালগুলো কোভিড রোগীদের চিকিৎসার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা নিতে পারবে। সেই সীমা বেঁধে দেবে রাজ্য সরকার। প্রসঙ্গত, করণা প্যানডেমিক শুরুর সময় রাজ্যে কভিড টেস্টের জন্য খরচ করতে হতো ২২৫০ টাকা। পরবর্তী সময়ে তা বাতিল করে করা হয়েছিল ১৫০০ টাকা। এবার মুখ্যমন্ত্রী সেই দাম আরো কমিয়ে ৯৫০ টাকায় বেঁধে দিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026