সম্প্রতি টলিউডের অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী ফটোশুটের জন্য গিয়েছিলেন মৌসুনী আইল্যান্ডে। সেখানে সি বিচে লাল রঙের পোশাকে একটি ভিডিও তুলে মিমি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে। ইন্সটাগ্রামে ভিডিওটি শেয়ার করে ফটোশুটের সময় মিমি তাঁরই দেওয়া ড্রোনের ইনস্ট্রাকশন নিয়ে নিজেই মজা করেছেন। এই ফটোশুটে মিমির পরনে রয়েছে একটি লাল রঙের ফ্লেয়ার শাড়ি ও স্লিভলেস ব্লাউজ। মিমির এই লুক নেটিজেনদের পছন্দ হয়েছে।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ফিল্ম ‘ড্রাকুলা স্যার’। এই ফিল্মে মিমির অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই ফিল্ম করোনা আবহেও বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে। এমনকি এই ফিল্মটি হিন্দিতে ‘ডাব’ করার কথাও চলছে। এছাড়া সম্প্রতি মিমি ও জিৎ অভিনীত ফিল্ম ‘বাজি’র ট্রেলার লঞ্চ হয়েছে ইউটিউবে। ট্রেলারটি লঞ্চ হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ‘বাজি’ ছবির এর অধিকাংশ অংশের শুটিং হয়েছে লন্ডনে।
অভিনেত্রী হিসেবে ব্যস্ত থাকলেও সাংসদ হিসেবেও যথেষ্ট কাজ করেন মিমি। প্রায়ই নিজের পাটুলির অফিসে বসে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং তা সমাধান করার ব্যবস্থা করেন তিনি। করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় মিমি নিজের উদ্যোগে ত্রাণ বন্টন করেছিলেন। তবে তাঁর কেন্দ্র দক্ষিণ কলকাতার যাদবপুরের বাসিন্দাদের একাংশ অভিযোগ করেছেন, মিমি যাদবপুরের উন্নয়নের জন্য কোন কাজ করছেন না। কিন্তু মিমি জানিয়েছেন, এই মুহূর্তে যাদবপুরের কিছু এলাকার যা পরিস্থিতি তাতে সেই এলাকাগুলির উন্নয়নে কিছু সময় লাগবে।
বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…
ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…