কলকাতা: পুলিশ কিয়স্কের পাশে এক মহিলাকে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠল খাস কলকাতায়। আজ, রবিবার সকালে মহাজাতি সদনের পাশে একটি ঝুপড়ি থেকে উদ্ধার হয় এক মহিলার রক্তাক্ত দেহ। মৃতের নাম জয়বান বিবি (৪২)। পরিবারের অভিযোগ, লুঠপাটের চেষ্টায় কেউ এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থলের পাশেই পুলিশের কিয়স্ক। ঢিল ছোড়া দূরত্বে জোড়াসাঁকো থানা। প্রশ্ন উঠেছে, একজনকে খুন করা হল অথচ পুলিশ কিছুই টের পেল না।
স্থানীয়রা জানান, পুলিশ কিয়স্কের গায়েই ঝুপড়িতে থাকতেন জয়বান। পরিবারের অন্যদের সঙ্গে দুই ছেলে থাকেন বাঁকুড়ায়। এদিন সকালে মাকে ফোন করেন ছেলে মহম্মদ আফতাব। বারবার যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এরপরই স্থানীয় এক যুবককে ফোন করে খোঁজ নিতে বলেন মায়ের। সেই যুবকই এসে দেখেন পড়ে রয়েছেন জয়বানের রক্তাক্ত দেহ।
খবর দেওয়া হয় জোড়াসাঁকো থানায়। পুলিশের অনুমান, ভারী কিছু দিয়ে ওই মহিলার মাথায় আঘাত করা হয়েছে। আফতাবের দাবি, মায়ের কাছে একটা ট্রাঙ্ক ছিল। তাতে বেশ ভালই টাকা রেখেছিলেন। সেই টাকা লুঠ করতেই খুন বলে মনে করছে পরিবার। সিসিক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…