চলতি মাসেই সন্তান হারা হন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার দুই সন্তান। একজন চিকু এবং অন্যজন ম্যাক্স। চিকু গত হয়েছে ক্যান্সারে। তার প্রিয় সন্তানসম পোষ্যকে নিয়ে চিকিৎসা করাতে ছুটে গিয়েছিলেন চেন্নাই। সেখানে তামিলনাড়ুর ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর ডক্টর এস বালাসুব্রহ্মণ্য মিমির পোষ্যের চিকিৎসা করছেন। কিন্তু শেষ রক্ষা হল না। মাকে ছেড়ে সেই সন্তান চিকু বিদাই নিয়েছে।
বহুদিন ধরেই চিকিৎসা করাচ্ছিলেন মিমি। কিন্তু শেষ রক্ষা হল না। এখনও আবেগে ভাসছেন তিনি। প্রায় সময় সোশ্যাল মিডিয়ায় চিকুর সঙ্গে তার ভিডিও পোস্ট করেন। বড্ড নিঃসঙ্গ অনুভব করছেন মিমি। তার বড় ছেলেকে কবর দিয়ে শেষ সন্মান জানিয়েছেন। সেই ছবিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আসলে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ তার দৈনন্দিনের সবটা ভাগ করে নিচ্ছে।
চিকুর অসুস্থতা প্রসঙ্গে একসময় সোশ্যাল মিডিয়ায় মিমি লেখেন, ‘আমার ৮ বছরের বড় ছেলে ক্যানসারে আক্রান্ত। ওর শরীরে আস্তে আস্তে ক্যানসার ছড়িয়ে পড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন কোনও অস্ত্রোপচার করা সম্ভব নয়।’ মিমির এই পোস্টে অনেকেই সাড়া দেন। পোস্ট ঘিরে আসে প্রার্থনা। টলিউডের প্রায় সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা লেখেন, ‘চিকু যেন সুস্থ হয়ে ওঠে।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…