বিনোদন

করোনা লুকিয়ে কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিতে, ঘোরতর অসুস্থ জিতু কমল

টলিটাউন ও টেলিটাউনে করোনা ক্রমশ আগ্রাসী হয়ে উঠেছে। এবার অসুস্থ হয়ে পড়লেন আকাশ আট চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘হয়তো তোমারই জন্য’-এর নায়ক জিতু কমল (jeetu kamal)। এই ধারাবাহিকে জিতু আইনজীবি আদি লাহিড়ীর ভূমিকায় অভিনয় করছেন। ধারাবাহিকে দেখানো হয়েছে চলতি সপ্তাহে আইনজীবি জাহ্নবী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদির বাগদান হতে চলেছে। জিতু অসুস্থ হওয়ার আগেই সেই পর্বের শুটিং হয়ে গেছে বলে জানিয়েছেন জিতু। দুদিন ধরে জ্বর ও সর্দি-কাশির পর কোভিড টেস্ট করিয়েছেন জিতু। কিন্তু এখনও তাঁর রিপোর্ট আসেনি। তবে জিতু ঝুঁকি নেননি। তিনি নিজেকে এই মুহূর্তে হোম আইসোলেশনে রেখে রিপোর্টের অপেক্ষা করছেন। একইসঙ্গে শুটিংয়ে যাচ্ছেন না জিতুর স্ত্রী নবনীতা (Nabanita das)-ও। তিনি স্টার জলসার ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে ‘মা তারা’-র ভূমিকায় অভিনয় করছেন। জিতু জানিয়েছেন, তাঁরা একসঙ্গে থাকেন। যেহেতু এখনও রিপোর্ট আসেনি তাই তাঁরা ঝুঁকি না নিয়ে দুজনেই হোম আইসোলেশনের সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি কোভিড টেস্টের একটি ছোট ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জিতু লিখেছেন, তিনি আতঙ্কিত কারণ তিনি জানেন না তাঁর জন্য কি অপেক্ষা করছে। জিতু ভয় পাচ্ছেন, যদি তিনি কোভিড পজিটিভ হন তাহলে তাঁর থেকে অপর কেউ যেন সংক্রামিত না হন। এর আগে চৈতী ঘোষাল (chaiti ghoshal) ও কৌশিক সেন (koushik sen) দায়ী করেছিলেন অভিনেতাদের ব্যক্তিগত অবহেলাকে। একই পথে হাঁটলেন জিতুও। তিনি জানালেন, প্রযোজনা সংস্থা ও ম্যানেজমেন্টের সতর্কতার কোনো ফাঁক না থাকলেও অভিনেতারা নিজেরাই নিয়ম মানছিলেন না। তাঁরা অনেকেই মাস্ক পরছিলেন না। চৈতী বারবার সবাইকে সতর্ক করে মাস্ক পরতে বললেও কেউ শোনেননি।

অসুস্থতা লুকিয়েও অনেকে কাজ করছেন বলে জানিয়েছেন জিতু। জিতু বলেন, তাঁরই এক মেকআপ আর্টিস্ট তাঁকে বলেছেন, রিপোর্ট যদি পজিটিভ আসে তবেই তিনি ছুটি নেবেন। তাই এখনই তিনি কাউকে কিছু জানাননি। কিন্তু রিপোর্ট না আসা অবধি কাজ করছেন তিনি। ফলে এভাবেই স্টুডিওপাড়ায় বেড়ে চলেছে করোনা সংক্রমণ। একই সঙ্গে জিতু সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, করোনা রোগী ও তাঁর পরিবারের প্রতি তাঁদের প্রতিবেশীরা যেন অমানবিক আচরণ না করেন। জিতু বলেছেন, তাঁর প্রতিবেশীরা ভীষণ সাপোর্টিভ। তাঁদের তরফ থেকে কোনোদিন কোনো খারাপ আচরণ পাননি বলে জানিয়েছেন জিতু।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026