একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ছয় দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আরও ২ দফা নির্বাচন। তবে এই করোনা আবহে বর্তমানে ভীতসন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। বাংলাতেও পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। প্রতিদিন প্রায় ১৩ হাজারের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। তবে এমন ভয়ংকর পরিস্থিতিতে চলছে একুশে বিধানসভা নির্বাচনের প্রচারযজ্ঞ। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে তিনি আর জনসভা করবেন না। হবে শুধুমাত্র ভার্চুয়াল সভা। তবে এখনও গেরুয়া কেন্দ্রীয় নেতা নেত্রীরা বাংলায় এসে জনসভা করছেন। আজ অর্থাৎ শনিবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি আজ বোলপুরের জনসভায় উপস্থিত থেকে তৃণমূল জেলা প্রধান অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বোলপুরে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্রচার করতে এসেছিলেন। সেখানে তিনি অনুব্রত মণ্ডলকে গুন্ডাভাই সম্মোধন করে কটাক্ষ করে বলেছেন, “২ মে তারিখের পর তৃণমূল গুন্ডাদের জেলে ঢুকাবো। গুন্ডাভাই, ভোটের পর দেখা হবে। তুমি থাকবে জেলে, আর আমরা বাইরে থেকে নমস্কার করবো।” তবে একবারও স্মৃতি ইরানি তার মুখে অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ করেননি। তবে তিনি যে অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করেছেন তা বুঝতে বাকি ছিল না কারোর।
এছাড়াও আজ কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানি বাংলায় মেয়েদের সম্মান প্রসঙ্গ নিয়ে গলায় সুর তুলেছেন। তিনি বলেছেন, “বিজেপি এই নির্বাচন লড়ছে বাংলার মানুষের সম্মান রক্ষার্থে। মুখ্যমন্ত্রী নিজেকে বাংলার মেয়ে হিসাবে দাবি করেন। কিন্তু বাংলার মেয়ে হয়ে কেউ কি চাল চুরি করতে পারে? কখনো শুনেছেন ঘরের মেয়ে চাল চুরি করছে? এই অরাজক সরকারকে হাটিয়ে বিজেপি কে ভোট দিয়ে ক্ষমতায় আনুন। কিছুদিনের মধ্যে বিজেপি সোনারবাংলা তৈরি করবে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…