স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটো’ একসময় একনাগাড়ে টিআরপি রেটিংয়ে নিজের প্রথম স্থান ধরে রেখেছিল। সৌজন্য ও গুনগুনের দুষ্টু-মিষ্টি রসায়ন দর্শকদের মনোরঞ্জন করছিল। যদিও গল্পের গরু গাছে অনেক আগেই উঠে পড়েছিল, কিন্তু দর্শকরা তা মেনে নিয়েই দিব্যি ‘খড়কুটো’ দেখছিলেন। তাই গরুও আর গাছ থেকে নামেনি। পুটুপিসির বিয়ে ‘খড়কুটো’-র টিআরপি বাড়িয়ে দিয়েছিল। কিন্তু ক্রমশ ‘খড়কুটো’-র টিআরপি নামতে শুরু করেছে।
এর জন্য নেটিজেনরা দায়ী করছেন গুনগুনের চরিত্রাভিনেত্রী তৃণা সাহা (Trina saha)-কে। তৃণার অভিনয় তাঁদের কাছে ন্যাকামির চূড়ান্ত লেগেছে। পয়লা বৈশাখের দিন ‘খড়কুটো’-য় দেখানো হয়েছিল মুখার্জি পরিবারে আগমন হতে চলেছে নতুন অতিথির। পরিবারকে সেই সুখবর দিয়েছে আরও এক জুটি ঋজু ও মিষ্টি। পয়লা বৈশাখের দিন মিষ্টির শরীর খারাপ হয়। সারাদিন ধরে সে বমি করতে থাকে। বাড়ির বড়রা মিষ্টির মা হতে যাওয়ার অনুমান করলেও গুনগুন কিছুই বুঝতে পারে না। অনেক চেষ্টার পর সৌজন্য গুনগুনকে পুরো ব্যাপার বোঝাতে সক্ষম হয়।
চিত্রনাট্যের এই অংশটি মেনে নিতে পারছেন না দর্শকরা। তাঁদের মতে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করা গুনগুন একজন ডাক্তারের মেয়ে এবং সে নিজে যথেষ্ট প্রাপ্তবয়স্ক। তাহলে তাকে কেন বাচ্চা হওয়ার ব্যাপার বোঝাতে হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ বলেন, চিত্রনাট্যকার মনে হয় দর্শকদের বোকা ভাবেন! তবে তৃণার কিছু অনুরাগী আবার সমর্থন করতে শুরু করেছেন তৃণাকে। ফলে সোশ্যাল মিডিয়া ‘খড়কুটো লাভার্স’ ও ‘খড়কুটো হেটার্স’-এ বিভক্ত হয়ে গেছে। অন্যদিকে মাথায় হাত পড়েছে প্রযোজনা সংস্থার। কারণ নামতে শুরু করেছে ‘খড়কুটো’-র টিআরপি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…