বিনোদন

বলিউড নিয়ে সমালোচনা করলেন সারা, মেয়েকে ট্রোল করে এই কথা বললেন বাবা সইফ

কয়েক বছর আগে ‘কেদারনাথ’ ফিল্মের মাধ্যমে বলিউডে পা রেখেছেন শর্মিলা ঠাকুর (sharmila tagore)-এর পরবর্তী প্রজন্ম সারা আলি খান (sara ali khan)। এই ফিল্মে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত (sushant singh Rajput)। সেই সময় করণ জোহর (karan johar) সঞ্চালিত টক শো ‘কফি উইথ করণ’-এ বাবা সইফ আলি খান (saif Ali khan)-এর সঙ্গে এসেছিলেন সারা। ‘কেদারনাথ’ মুক্তি পাওয়ার আগেই শুটিং হয়েছিল ‘কফি উইথ করণ’-এর এই বিশেষ পর্বটির। করণের প্রশ্নবাণে বিদ্ধ হচ্ছিলেন সইফ ও সারা।

একসময় করণ সারাকে জিজ্ঞাসা করেন,বোটক্স ও ফিলারের মতো স্কিন ট্রিটমেন্ট মেইনটেইন করার ক্ষেত্রে কতটা চাপ থাকে! সারা বলেন, নিজেকে গ্রুমিং করার একটা চাপ তো অবশ্যই থাকে এবং এই স্কিন ট্রিটমেন্টগুলি ত্বকে পুষ্টি জোগানোর সাথে সাথে মনকে আত্মবিশ্বাসী করে তোলে। এই প্রসঙ্গে কথা বলার সময় সারা বলেন, আত্মবিশ্বাসী না হলে সবাই তাঁকে নিচু করার চেষ্টা করবে। তবে ট্রোল হওয়া তাঁর কাছে কোনো বড় ব্যাপার নয় বলেও জানান সারা। এর মাঝেই সইফ মার্কিন শিল্পী ব্রিজিত বার্দো (brijit bardo)-এর নাম করেন যাঁর কাছে বয়স শুধুই ছিল একটি সংখ্যা। কিন্তু সারাকে সইফ ইন্ডাস্ট্রি সম্পর্কে জাজমেন্টাল হতে বারণ করেন। সারা বলেন, এটা কি অস্বীকার করা যায় যে একজন নিউকামারকে হেয়ার, মেকআপ, পিআর, ম্যানেজমেন্ট টিম কেউই ট্রোল করতে ছাড়ে না। তখন সইফও সারার এই কথায় সায় দেন। কারণ ‘কফি উইথ করণ’-এর এই পর্বে সইফ নিজের কথা না বললেও সবাই জানেন, সইফকে একসময় ইন্ডাস্ট্রি যথেষ্ট নিচে করেছে।

সইফের সুন্দর চেহারার জন্য তাঁকে একসময় বিদ্রুপ করে ‘শেফালি খান’ নামে ডাকা হতো। ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হয়ে সইফও একসময় কর্মহীন হয়ে পড়েছিলেন। মানসিক ডিপ্রেশনের শিকার হয়ে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন সইফ। সেইসময় তাঁর বাবা মনসুর আলি খান পতৌদি (Mansoor Ali khan pataudi) হয়ে উঠেছিলেন সইফের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। একসময় ট্রেন্ড বদলাতে শুরু করে। সইফও নিজেকে গ্রুমিং করতে থাকেন। ধীরে ধীরে তাঁর হাতে কাজ আসতে থাকে। এভাবেই ইন্ডাস্ট্রিতে উত্থান ঘটে সইফ আলি খানের মতো শক্তিশালী অভিনেতার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026