বিনোদন

বাবার অত্যাচারে জর্জরিত ইউভান, চুপ করে সহ্য করছে একরত্তি খুদে, ভাইরাল ভিডিও

করোনা আবারও ফিরে এসেছে রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র পরিবারে। গত বছর করোনায় প্রাণ হারিয়েছেন রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী (krishnashankar chakraborty)। সেই সময় রাজের শরীরেও পাওয়া গিয়েছিল করোনার ভাইরাস। গত বছর শুভশ্রী অন্তঃসত্ত্বা ছিলেন। কিন্তু তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছিল। তবে এবার করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন শুভশ্রীও। তিনি আরবানাতেই হোম আইসোলেশনে রয়েছেন। এখনও অবধি সুস্থ রয়েছে ইউভান। কিন্তু কখনও কোনো শিশু কি তার মা-কে ছেড়ে থাকতে পারে? তাই ইউভানের মন খারাপ মায়ের কাছে যেতে না পেরে। শুভশ্রীরও মন খারাপ ইউভানকে কাছে না পেয়ে। ফলে শুভশ্রী ইউভানের একটি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, মাকে ছাড়া তাকে আর কতদিন থাকতে হবে! এখানেই ঘটেছে বিপত্তি। নেটিজেনরাও বুঝতে পারছেন ইউভানের কষ্ট। নেটিজেনদের একাংশ বলতে শুরু করেছেন, কি প্রয়োজন ছিল স্বামীর সঙ্গে শুভশ্রীর প্রচারে যাওয়ার? অনেকে বলছেন ইউভানের কথা না ভেবেই কিভাবে বেরিয়ে পড়লেন শুভশ্রী! একজন নেটিজেন বলেছেন, শিক্ষিত মানুষরা যদি এরকম করেন, তাহলে বলার কিছুই নেই। তবে অনেকেই শুভশ্রীর সুস্থতা কামনা করেছেন। এর মধ্যেই কয়েকজন ইউভানের স্তন‍্যপান নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন। কিন্তু শুভশ্রী এবারেও চুপ করেই থেকেছেন।

ইতিমধ্যেই ব্যারাকপুর নির্বাচন শেষ করে রাজ ফিরে এসেছেন বাড়িতে। তিনি ও তাঁর মা এখন সামলাচ্ছেন ছোট্ট ইউভান (yuvan)-কে। ইউভানের ঠাকুমা ইউভানকে দুটো ঝুঁটি করে চুল বেঁধে দিয়েছেন। রাজ ইউভানকে কোলে নিয়ে আদর করছেন। কিন্তু একরত্তি শিশুর চোখ খুঁজে চলেছে তার মাকে। কারণ প্রতি মুহূর্তে বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছে ইউভান।

ইউভানের উপর রাজের অত্যাচারের একটি ভিডিও সম্প্রতি শেয়ার করা হয়েছে শুভশ্রীর ফ্যান পেজ থেকে। সকাল থেকে বাবার ভালোবাসার অত্যাচারে ওষ্ঠাগত হয়ে গিয়েছে ইউভান। বিছানায় সাত মাসের ইউভানকে শুইয়ে আদরে ভরিয়ে দিয়ে রাজ বলছেন এভাবেই আজীবন বাবার অত্যাচার মুখ বুজে সহ্য করতে হবে ইউভানকে। ইউভানের বাবা সারাজীবন ইউভানকে এভাবেই ভালোবেসে যাবেন। ইউভান চুপ করে রাজের কথা শুনছে দেখে রাজ স্বীকার করতে বাধ্য হয়েছেন, ইউভান যথেষ্ট বুদ্ধিমান। হয়তো বাবার ভালোবাসার কথা বলতে গিয়ে পিতৃহারা রাজের একবারের জন্য মনে হয়েছে নিজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তীর কথা যিনি আজীবন স্কুল শিক্ষকতা করার পর সামান্য পেনশনের টাকা কিছু না জেনে রোজভ‍্যালির ফান্ডে রেখে ঠকে গিয়েছিলেন। সেই টাকা আর ফেরত আসেনি। রাজকে পড়াতে গিয়ে স্কুলশিক্ষক কৃষ্ণশঙ্কর পূর্ণ করতে পারেননি তাঁর লাল রঙের গাড়ির স্বপ্ন। রাজ সফল ফিল্ম পরিচালক হওয়ার পর পূরণ করেছিলেন বাবার সেই স্বপ্ন, বাবাকে কিনে দিয়েছিলেন একটি লাল রঙের মারুতি গাড়ি। আজ রাজও বাবা হয়েছেন, শুধু নেই কৃষ্ণশঙ্করবাবু।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026