বিনোদন

সংসার সামলে ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী মিমি, অধীর আগ্রহে দর্শকরা

ওম সাহানি-মিমি দত্ত টলিউডের এক মিষ্টি কাপল। নতুন বছর পড়তেই প্রথম দিনই পরিবারের উপস্থিতিতে নিজেদের আইনি বিয়ে সেরে নেন ওম-মিমি। মিমি এবং ওমের রাজকীয় বিয়েতেও গিয়েছে সকলের নজর। ওম বিহারি হলেও অভিনেতা বাঙালি নিয়মেই সামাজিক বিয়ে করতে চেয়েছিলেন আর কথামতো ৩ তারিখে সোশ্যাল ম্যারেজে কথা মতো তাই করলেন। অবশ্য বিয়ের আগে আইবুড়োভাত, সঙ্গীত, আর গায়ে হলুদের অনুষ্ঠান সবই পালন করেছেন বেশ জাঁকজমক ভাবে। বিয়ের দিন মিমি লাল টুকটুকে বেনারসিতে আর গা ভর্তি সোনার গয়না অভিনেত্রীকে রাজরানির মতো দেখতে লাগছিল অন্যদিকে ওম কিছু কম নন। বিয়ের সন্ধ্যেতে অভিনেতা মাথায় টোপর মাথায় ধুতি পাঞ্জাবি পড়ে ছাদনাতলায় হাসতে হাসতে হাজির হন। রাজ্যের প্রথম মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক নিজের হাতে বৈদিক নিয়মে বিয়ে দিলেন ওম-মিমির।

এলাহি আয়োজন ছিল বিয়ের। তবে বিয়ে এলাহি হলেও এদের বিয়ের কিছু নিয়ম সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। যেমন ওম মিমির বিয়েতে ছিলনা কোনো কন্যাদান। তার সাথে ছিল সিদুঁরদান পর্বে চমক। ওমই কেবল মিমিকে সিঁদুর পরাননি। মিমিও ওমকে সিঁদুর পরিয়েছেন। সংস্কৃত মন্ত্র আর রবীন্দ্র সঙ্গীতের আবহে এই জুটির বিয়ে দেন মহিলা পুরোহির নন্দিনী ভৌমিক। আর এদের বিয়ের নানান প্রতিচ্ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।  বিয়ে শেষ হতে একে অপরকে কিস করে ভালোবাসা উদযাপন করেছেন এই দম্পতি। বিয়ের পর ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, প্রথম দোল উৎসব সবই উদযাপন করেছেন।

এবার কাজে ফেরার পালা। সংসার করার সাথে সাথে ছোট পর্দায় ফিরলেন মিসেস সাহানি। হ্যাঁ মিমি দত্ত থেকে মিমি সাহানি। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘সাধক বামাক্ষ্যাপা’র হাত ধরেই মিসেস সাহানির এই কামব্যাক। এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিমিকে। প্রায় দু-বছর ধরে সম্প্রচারিত হচ্ছে এই ভক্তিমূলক ধারাবাহিক, আর এই ধারাবাহিকের তবে জনপ্রিয়তা টিআরপির তালিকা দেখতে পাওয়া যায়। সেরা দশে এই ভক্তিমূলক ধারাবাহিকের নাম আছে। এবার এই ধারাবাহিকের একটি গল্পে এক সন্ন্যাসিনীর চরিত্রে থাকবেন মিমি।

ওম ও কাজে ফিরছেন। জি বাংলার ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোতে একেবারে অন্য ভূমিকায় থাকছেন ওম। তবে করোনার বাড়বাড়ন্তে ধারাবাহিকে কাজ কিছুটা কাজ হওয়ার পর মিমি এখন অভিনয় বন্ধ রেখেছেন। বাড়িতে বয়স্ক আর বাচ্চাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ওমকে এই রিয়ালিটি শোতে কাজের জন্য কোভিড প্রটোকল মেনে বাইরে যেতেই হয়। এই নিয়ে কিছুটা চিন্তায় আছেন স্ত্রী মিমি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মিমিও ফের কাজে যোগ দেবেন।

Pritisha Dey

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026