রাজ্য

করোনা রুখতে নয়া গাইডলাইন রাজ্যে! বাজার খোলা ও বন্ধের সময়ে পরিবর্তন

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে বঙ্গবাসীর ইচ্ছায় বাংলার মসনদে তৃতীয়বারের জন্য স্থান পেয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ সকালে রাজভবনে গিয়ে রাজ্যপালের উপস্থিতিতে আগামী ৫ বছরের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার শপথগ্রহণ করেছেন। সকাল ১০:৪৫ মিনিটে শপথ গ্রহণ করার পরেই তিনি জানিয়ে দিয়েছেন তার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম কাজ হবে রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সেইমতো তিনি সকাল ১২ টা নাগাদ নবান্নে গিয়ে একটি বৈঠক করেন। বৈঠক শেষে দুপুরবেলা রাজ্য সরকার সংক্রমণ রোধের জন্য একাধিক নির্দেশিকা জারি করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকের প্রথমে অভিযোগ জানিয়ে বলেছেন, রাজ্যের অক্সিজেন অন্যরা নিয়ে চলে যাচ্ছে। তাই অক্সিজেন শংকর সামলাতে সরকার শিল্প ক্ষেত্রে ব্যবহৃত অক্সিজেন চিকিৎসার জন্য বর্তমানে কাজে লাগাচ্ছে। এছাড়া আরো বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়া কিছুদিন আগেই নবান্ন পক্ষে সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে বন্ধ থাকবে যে কোন রেস্তোরা বা বার, জিম, স্পা, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স ইত্যাদি। সেই সাথে এবার থেকে রাজ্যের সমস্ত রকম সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা এবং বিনোদনমূলক অনুষ্ঠানের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

রাজ্য সরকারের নতুন কোভিড নিয়ন্ত্রণ বিধি দেখে নিন একনজরে:

  • করোনা পরিস্থিতি সামলাতে যুদ্ধে শামিল করা হচ্ছে জেলার ২ লাখ ৭৫ হাজার কোয়াক চিকিৎসকদের।
  • রাস্তায় বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক।
  • ৫০ জনের বেশি কোথাও জামায়াত নিষিদ্ধ করা হয়েছে। আবার ৫০ জনের মধ্যে জমায়েত করতে হলেও আগে থাকতে অনুমতি নিতে হবে।
  • বাজার খোলার সময় পরিবর্তন করা হয়েছে। বাজার খোলা থাকবে সকাল ৭ টা থেকে ১০ টা ও বিকেল ৫ টা থেকে সন্ধ্যে ৭ টা।
  • আগামীকাল থেকে সমস্ত লোকাল ট্রেন বন্ধ করা হবে।
  • সরকারি বাস বা মেট্রোতে ৫০ শতাংশ যাত্রী চড়তে পারবে।
  • বিমান পরিষেবা ব্যবহার করতে গেলে কোভিড নেগেটিভ রিপোর্ট লাগবে। জরুরী ভিত্তিতে কেউ এলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
  • সোনার বা যেকোনো গয়নার দোকানীর আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যেহেতু ওদের দোকানে সকালে কোনো গ্রাহক আসে না তাই তাদের দুপুর ১২ টা থেকে দুপুর ৩ টে অবধি খোলা রাখা যাবে।
  • সরকারি অফিসগুলোতে ৫০ শতাংশ হাজিরা লাগবে। বেসরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ ওয়ার্ক ফ্রম হোম করতে হবে।
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026