বিনোদন

প্রেমে হাবুডুবু খাচ্ছেন মিমি চক্রবর্তী, নায়িকার পোস্ট ঘিরে জল্পনা

কলকাতায় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তার মাঝেও অনুরাগীদের জন্য 25 শে মার্চ সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ‘কিউঅ্যান্ডএ’ অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব করেছিলেন মিমি। এক এক করে নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন মিমি। অনুরাগীদের মধ্যে অনেকেই চিকুর সুস্বাস্থ‍্য কামনা করেছেন। তবে একজন অনুরাগী হঠাৎই মিমিকে বলে বসেন, মিমি যত বড় তারকাই হোন, ওই অনুরাগী তাঁকেই বিয়ে করবেন। মিমি মিউজিক্যালি এই কথার উত্তর দিয়েছেন। তিনি সলমন খান (salman khan) অভিনীত ফিল্ম ‘মুঝসে শাদী করোগি’-র টাইটেল সংটি জুড়ে দিয়েছেন নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে। অর্থাৎ মিমি ওই অনুরাগীর কথাকে মজার ছলেই নিয়েছেন। অনেকে জানতে চেয়েছেন মিমির ‘ক্রাশ’ কে? মিমি হলিউড অভিনেতা হেনরি ক্যাভিল (Henry cavil)-এর ছবি পোস্ট করে জানিয়েছেন, তিনিই মিমির ক্রাশ। এছাড়াও নিজের সম্পর্কে অনেক অজানা কথা জানিয়েছেন মিমি। এইভাবেই ভোটের প্রাক্কালে নিজের মতো করে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে গেলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী।

তবে মিমির সাম্প্রতিকতম সোশ্যাল মিডিয়া পোস্ট নেটদুনিয়ায় জল্পনার সৃষ্টি করেছে। মিমি নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আই মিস ইউ’। আর একটি ছবিতে মিমি লিখেছেন ‘জাস্ট ইউ’। ফলে নেটিজেনদের একাংশ মিমিকে জিজ্ঞাসা করেছেন তাঁর প্রেমিকের নাম। মিমি দীর্ঘদিন রাজ চক্রবর্তী(Raj Chakraborty)-র সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু 2016 সালে বীরসা দাশগুপ্ত (Birsha Dasgupta) পরিচালিত ফিল্ম ‘গ‍্যাংস্টার’-এর শুটিংয়ে তুরস্কে গিয়ে মিলি গুলহান (Mili Gulhan)-এর সঙ্গে বন্ধুত্ব হয়েছিল মিমির। মিলির বাবা ইলহান (ilhan) ছিলেন ‘গ‍্যাংস্টার’-এর তুরস্ক ইউনিটের লাইন প্রোডিউসার। মিমি ও রাজের কয়েকজন কমন ফ্রেন্ড রাজকে অতিরঞ্জিত করে মিমি ও মিলির সম্পর্কের ব্যাপারে বলেন। ফলে ভেঙে যায় রাজ ও মিমির সম্পর্ক। পরবর্তীকালে রাজ মিমির কাছে ফিরে যেতে চাইলেও মিমি তাঁকে বলেন, যে বিশ্বাস একবার ভেঙে গেছে তা আর নতুন করে তৈরী করা যায় না। এই ঘটনার কয়েক মাসের মাথায় শুভশ্রীর (subhasree ganguly)-কে বিয়ে করেন রাজ। গত বছর তাঁদের পুত্রসন্তান ইউভান (yuvan)-এর জন্ম হয়েছে। অপরদিকে মিমি ও মিলির বন্ধুত্ব অটুট রয়েছে। এমনকি নুসরত (Nusrat jahan) ও নিখিল (Nikhil jain)-এর ডেস্টিনেশন ওয়েডিং -এর সময় তুরস্কের বোদরুমে বিয়ের অনুষ্ঠানে মিমি ও মিলিকে একসঙ্গে দেখা গিয়েছিল। তুরস্কে মিমি তাঁর ডেবিউ অ্যালবাম ‘আনজানা’-র শুটিং করার সময় মিমির শুটিং দেখতে এসেছিলেন মিলি। তবে একটি সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, মিলি তাঁর নিছক একজন ভালো বন্ধু। তাঁদের মধ্যে কোনোরকম প্রেমের সম্পর্ক নেই।

তাহলে এবার জানা যাক, মিমির প্রকৃত প্রেমের নাম যাঁকে মিমি মিস করছেন। মিমির দেওয়া ক্যাপশনটি ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে, মিমি ‘আই মিস ইউ’ লিখে ক্যামেরার ইমোজি দিয়েছেন। এর অর্থ হল, মিমি নিজের কাজকে, ক্যামেরার অত্যন্ত মিস করছেন। প্রচারে ব্যস্ত থাকার কারণে এই মুহূর্তে মিমি কোনো শুটিং করছেন না। ফলে শুটিংয়ের মুহূর্তগুলি মিস করার কথাই তিনি লিখেছেন ক্যাপশনে। ‘জাস্ট ইউ’ লিখে মিমি নিজের স্বতন্ত্রতাকে বোঝাতে চেয়েছেন। কিন্তু সত্যিই এটা বোঝা যাচ্ছে না, নেটিজেনরা সবাই পাশের বাড়ির কৌতুহলী কাকিমা কেন হয়ে গেলেন! না, মানে পাশের বাড়ির কাকিমারাই তো পাড়ার মেয়েদের সব কাজেই প্রেম ও রিলেশনশিপের ছায়া খুঁজে পান!

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026