দ্বিতীয় দফার নির্বাচনে নন্দীগ্রামে একের পর এক ঘটনা ঘটে গিয়েছে। নন্দীগ্রামে একদিকে প্রার্থী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। আমরা দেখেছি নন্দীগ্রামের বয়াল এলাকায় বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে প্রায় ঘন্টা খানেক এর খণ্ডযুদ্ধ হয়।তারপর সেইখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুক্ষণ বসে ছিলেন। তিনি ছাপ্পা ভোটের অভিযোগ করেছিলেন বিজেপির বিরুদ্ধে। সেই মর্মে তিনি আদালতে যাবার হুমকি দেন এবং রাজ্যপাল জগদীপ ধনকরকে ফোন করেন।
কিন্তু মমতা বেরিয়ে যাওয়ার পরেই অধিকারী বাড়ীর মেজো পুত্র শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে হাজির হন। শুভেন্দু বলেন, “উনি ভোটারদের অপমানিত করছেন। দুর্ঘটনায় আহত হওয়ার পর দোষারোপ করছেন। রাজ্যপালের সঙ্গে কথা বলতেই পারেন। তবে ভোট কিন্তু পরিচালনা করছে নির্বাচন কমিশন।”
মমতা বন্দ্যোপাধ্যায় যাবার পর তৃণমূল এবং বিজেপির কর্মীদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ৭ নম্বর বুথে ভোট দানে বাধা এবং এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী এবং অমিত শাহ এর উপরে কটাক্ষ করেন। এই বক্তব্যের পাল্টা শুভেন্দু অধিকারী বলেন, “উনি রাজনৈতিক জমি হারাচ্ছেন। বেআইনী কাজ করেছেন উনি। ২ ঘন্টা ভোটগ্রহণ আটকে নাটক করেছেন। আদর্শ আচরণ বিধি ভেঙেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”
এরপর তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় কে বেগম বলে কটাক্ষ করেন। তিনি বলেন, “বেগমের এখান থেকে জেতা হচ্ছে না। কড়ায়-গণ্ডায় হিসাব নেবে। মহিলাদের উপর অত্যাচার হয়েছে, তার জবাব দিতে হবে। আগামী ২ মে বেগমকে ইস্তফা দিতে হবে।”
প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে এবার নতুন চমক আনতে চলেছে Oppo। অ্যাপল ও স্যামসাংকে কড়া টক্কর দিতে…
দেশের প্রথম বুলেট ট্রেনকে (India’s First Bullet Train) ঘিরে বহুদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কবে এই…
রাজ্যে সরকার বদলের পর একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন সরকার। এবার…
ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ আরও সহজ করতে প্যান (PAN) বরাদ্দের নিয়মে বড়সড় ছাড় দিল কেন্দ্রীয়…
গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় যখন নাজেহাল বাংলার মানুষ, ঠিক তখনই বড় সুখবর দিল ভারতীয় আবহাওয়া…
রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…