মাস পোহালেই বিয়ে। তাই এবার আইবুড়ো ভাত খাওয়ার পালা শুরু হলো অভিনেত্রী মিমি দত্ত (Mimi Dutta) এবং অভিনেতা ওম সাহানী (Om sahani)-র। এদিন ছিল ওম ও মিমির আইবুড়ো ভাত খাওয়ার অনুষ্ঠান। মিমির পরনে ছিল সোনালি জড়িপাড় ফুশিয়া পিঙ্ক রঙের শাড়ি এবং ওমের পরনে ছিল নীল রঙের ডেনিম জ্যাকেট ও সাদা রঙের টি-শার্ট এবং ডেনিম ট্রাউজার। ওম ও মিমি ইন্সটাগ্রামে তাঁদের আইবুড়ো ভাত খাওয়ার ছবি শেয়ার করেছেন। তাঁদের শেয়ার করা ছবিগুলি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
2021 শুরু হওয়ার প্রথম দিনেই ওম এবং মিমি রেজিস্ট্রি ম্যারেজ করে স্বীকৃতি দিয়েছিলেন নিজেদের দীর্ঘদিনের সম্পর্ককে। রেজিস্ট্রি ম্যারেজের সময় উপস্থিত ছিলেন ওম ও মিমির পরিবার ও ঘনিষ্ঠ কিছু আত্মীয়স্বজন।এরপর হয় কেক কাটিং সেরেমনি। কেকের সামনে দাঁড়িয়ে ওম ও মিমি দুজনে হাসিমুখে দুজনের দিকে তাকিয়ে ছবি তোলেন।
রেজিস্ট্রি ম্যারেজের দিন মিমির পরনে ছিল আগুনরঙা বেনারসি। তার সঙ্গে মানানসই করে মিমি পরেছিলেন সোনার গয়না। তবে তাঁর মেকআপ ছিল হালকা। ওমের পরনে ছিল গ্রে রঙের বেনারসি কাজ করা পাঞ্জাবি। ওম ও মিমি নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বিয়ের ছবি শেয়ার করেছেন। বিয়ের ছবি শেয়ার করে ওম লিখেছেন, মিস্টার ও মিসেস সাহানী হয়ে ওঠা সত্যিই অ্যাডভেঞ্চারাস লাগছে। মিমি লিখেছেন, মিস্টার ও মিসেস সাহানী হয়ে তাঁরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।
এছাড়াও ওম ও মিমি নিজেদের একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে একটি বড় জানলার সামনে দাঁড়িয়ে আধো অন্ধকারে একে অপরকে চুম্বন করতে। 2011 সালে ‘আলোর বাসা’ সিরিয়ালের সেটে আলাপ হয়েছিল ওম ও মিমির। এরপর তাঁদের আর কোনো যোগাযোগ ছিল না। পুনরায় 2017 সালে একটি প্রজেক্টে একসঙ্গে কাজ করার সময় দেখা হয় তাঁদের। ধীরে ধীরে বন্ধুত্ব ও তারপর প্রেম। ওম ও মিমির সামাজিক বিয়ের তারিখ হলো আগামী 3 রা ফেব্রুয়ারি।
কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…
এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…
মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…
আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…
লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…
বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…