কিছুদিন আগেই আচমকা মিমি (Mimi Chakraborty)-কে ছেড়ে চলে গেছে তাঁর চারপেয়ে সন্তান চিকু। আট বছরের ল্যাব্রাডর চিকু (chiku) চলতি বছরে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। কলকাতার চিকিৎসকরা হাল ছেড়ে দিয়েছিলেন। চিকুকে নিয়ে মিমি পাড়ি দিয়েছিলেন চেন্নাই। চেন্নাইয়ের পশু হাসপাতাল থেকে ফেরার পর চিকু অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল। মিমি নিজেও সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়েছিলেন। কিন্তু হঠাৎই চলে গেল চিকু। সন্তানহারা হলেন মিমি।
চিকুর কথা ভুলতে পারছেন না মিমি। সমস্ত কাজ করছেন কিন্তু তাঁর প্রতিটি শ্বাসে রয়েছে চিকু। চিকুর একটি ভিডিও শেয়ার করে মিমি স্মৃতিচারণ করেছিলেন। মিমির প্রতিটি মুহূর্তে, প্রতিটি শ্বাসে রয়েছে চিকু। মা কি কখনও ভুলতে পারেন তাঁর সন্তানকে? হোক না সে চারপেয়ে। মিমির আরেক পোষ্য ম্যাক্স (Max) মিমির দিকে প্রশ্নভরা চোখে তাকিয়ে থাকে। চিকুর অভাব অনুভব করে সে।
মিমি বলেছেন, চলে যেতে দিতে চাইলেও তিনি চিকুকে খুব ভালোবাসেন। চিকুর গন্ধ তাঁর ঘরের প্রতিটি কোণে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণ করে মিমি বলেছেন, শূন্যহাতে, একা দাঁড়িয়ে আছেন তিনি। মিমি অপেক্ষা করে আছেন, কবে আবার তাঁর চিকুর সঙ্গে তাঁর দেখা হবে!
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…