দেশ

হাসপাতালে অক্সিজেন পৌঁছাবে এবার Zomato, সঙ্গী Delhivery ও Paytm সংস্থা

চলতি বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে ধীরে ধীরে করোনার সংক্রমণ গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে। নয়া মিউট্যান্ট স্ট্রেন আগের তুলনায় অনেক বেশি ভয়াবহ। এতে একদিকে যেমন সংক্রমণ বেড়ে গেছে ঠিক তেমনি অন্যদিকে লাফিয়ে বাড়ছে মৃত্যুহার। গোটাদেশে শুধুমাত্র শেষ ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ হয়েছে সাড়ে ৩ লাখের কাছাকাছি। বেহাল অবস্থা গোটা দেশের। এত সংখ্যক আক্রান্ত হওয়ায় পাওয়া যাচ্ছে না রোগীদের জন্য বেড। অভাব দেখা গেছে অক্সিজেনের। এই সংকটের সময় এবার দেশের পাশে দাঁড়ালো জোমাটো, ডেলহিভারি ও পেটিএম সংস্থা।

জানা গিয়েছে, জোমাটো কোম্পানির সমাজসেবী সংগঠন জোমাটো ফিডিং ইন্ডিয়া নতুন একটি অভিযান শুরু করেছে যার নাম দিয়েছে, “Help Save My India”। এই অভিযানে তারা কুরিয়ার সংস্থা ডেলহিভারি এর সাথে জোট বেঁধেছে যাতে তারা এই করোনা পরিস্থিতিতে অক্সিজেন সিলিন্ডার এবং প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দিতে পারে হাসপাতালগুলোতে। ইতিমধ্যেই তারা তাদের অভিযানের জন্য ৫০ কোটির তহবিল গঠনের কাজ চালু করে দিয়েছে। তহবিল জমা নেয়ার জন্য জোমাটোর পাশে দাঁড়িয়েছে ডিজিটাল পেমেন্ট অ্যাপ ও ওয়ালেট পেটিএম। গতকাল রবিবার থেকেই তারা তাদের ৫০ কোটি তহবিল গঠনের কাজ শুরু করে দিয়েছে।

 

সংস্থার তরফে জানানো হয়েছে যে টাকা উঠে গেলেই তারা অক্সিজেন কনসেনট্রেটের যোগানের ব্যবস্থা শুরু করে দেবে। ডেলহিভারি এই উদ্যোগের জন্য তারা তাদের বিমান সংস্থার সঙ্গে যৌথভাবে অক্সিজেন আমদানির জন্য ভর্তুকিযুক্ত চার্টার্ড বিমান চালাবে। প্রসঙ্গত উল্লেখ্য, অক্সিজেনের অভাবে গোটা দেশ উদ্বেগে রয়েছে। দেশের রাজধানী দিল্লিতে প্রায় অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যু হচ্ছে। অনেক হাসপাতালে অক্সিজেন শেষ হয়ে যাওয়ার মুহূর্তে কাতর অনুরোধ করা হচ্ছে অক্সিজেন পাঠানোর জন্য। তাই এবার করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে একসাথে ময়দানে নামছে জোমাটো, ডেলহিভারি ও পেটিএম সংস্থা।

Anirban Kundu

Recent Posts

৫৮০০ কোটির ব্রহ্মোস চুক্তির সম্ভাবনা! ভারতে আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম

প্রতিরক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত। আগামী…

April 30, 2026

সর্বোচ্চ গতি ১৪০ কিমি! দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের ফার্স্ট লুক দেখে চমকে যাবেন

ভারতের রেল পরিষেবায় শুরু হতে চলেছে এক নতুন যুগ। বহু প্রতীক্ষার পর সামনে এল দেশের…

April 30, 2026

এখনই সতর্ক হোন! কলকাতা সহ ৭ জেলায় কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড়-বৃষ্টি

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ এবার স্বস্তির ইঙ্গিত পেলেও তার সঙ্গে থাকছে দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া দপ্তরের…

April 30, 2026

প্রায় ৩ মাস রিচার্জের ঝামেলা নেই! সস্তায় 84 দিনের প্ল্যান দিচ্ছে Vodafone Idea

আপনি যদি Vodafone Idea (Vi)-এর সিম ব্যবহার করেন এবং বেশি ডেটা প্রয়োজন না হয়, কিন্তু…

April 30, 2026

ভেপ কাণ্ডে বিতর্ক! ড্রেসিংরুমে ধরা পড়ে শাস্তি পেলেন রিয়ান পরাগ

IPL চলাকালীন এক বিতর্কিত ঘটনায় চাপে পড়লেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে…

April 30, 2026

ভোট শেষ, এবার বড় দাবি! ২৩০ আসনের ইঙ্গিত—বাংলা কি আবারও তৃণমূলের দখলে?

দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গিয়েছে। কোথায় কোন দল এগিয়ে,…

April 30, 2026