চলতি বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে ধীরে ধীরে করোনার সংক্রমণ গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে। নয়া মিউট্যান্ট স্ট্রেন আগের তুলনায় অনেক বেশি ভয়াবহ। এতে একদিকে যেমন সংক্রমণ বেড়ে গেছে ঠিক তেমনি অন্যদিকে লাফিয়ে বাড়ছে মৃত্যুহার। গোটাদেশে শুধুমাত্র শেষ ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ হয়েছে সাড়ে ৩ লাখের কাছাকাছি। বেহাল অবস্থা গোটা দেশের। এত সংখ্যক আক্রান্ত হওয়ায় পাওয়া যাচ্ছে না রোগীদের জন্য বেড। অভাব দেখা গেছে অক্সিজেনের। এই পরিস্থিতির জন্য মাদ্রাজ হাইকোর্ট কাঠগড়ায় তুলল ভোট পরিচালনা ও রাজনৈতিক সভার অনুমোদন দেওয়া নির্বাচন কমিশনকে।
মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সেন্থিলকুমার রামমূর্তি আজ জানিয়েছেন, “ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে এমন ভয়াবহ অবস্থার জন্য শুধুমাত্র দায়ী নির্বাচন কমিশন। তাদের আচরণে দায়িত্ব জ্ঞানের অভাব ছিল। কোভিড বিধি মেনে চলার আদেশ দিয়েছিল আদালত। কিন্তু রাজনৈতিক দলগুলি অন্যথা করলেও নির্বাচন কমিশন কোন ব্যবস্থা গ্রহণ করেনি।” এছাড়াও আজ মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কড়া ভাষায় আক্রমণ করে বলেছেন, “আপনাদের আধিকারিকদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা করা উচিত।”
এখানেই শেষ নয়। মাদ্রাজ হাইকোর্ট নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেছে যে আগামী ২ মে এরমধ্যে নির্বাচন কমিশনকে কোভিড বিধি মেনে ভোটগণনা করার ছক করতে হবে। আর যদি না করতে পারে তাহলে ভোটগণনা স্থগিত করে দেওয়া হবে। এছাড়াও হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, “কোভিডের মাঝে এমন ভাবে নির্বাচন খুবই হতাশাজনক। সাংবিধানিক একটি সংস্থাকে মনে করিয়ে দিতে হচ্ছে জনস্বাস্থ্যের কথা। ঘটনা অত্যন্ত দুঃখজনক।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…