একুশে বাংলা বিধানসভা নির্বাচনের সপ্তম দফা নির্বাচন চলছে আজ অর্থাৎ সোমবার। আজ পাঁচটি জেলার ৩৪ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সকাল থেকে নিজে নিজে বিধানসভা কেন্দ্রে তৃণমূল ও বিজেপি প্রার্থীর করে বেড়াচ্ছে। আসানসোলের দক্ষিণের তৃণমূল প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন তারকা অভিনেত্রী সায়নী ঘোষ। সকাল থেকেই আজ তিনি খবরের শিরোনামে আছেন। সকালে বুথ পরিদর্শন করতে গিয়ে জমায়েত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই প্রসঙ্গ নিয়ে অঞ্চলের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরের সাথে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।
আসলে সায়নী ঘোষ বুথ পরিদর্শন করতে গেলে সেখানে আশেপাশে অনেক তৃণমূল কর্মী জমায়েত করে। জমায়েত এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর নিত্যানন্দ মণ্ডল। কিন্তু তখনই সায়নী ঘোষ অভিযোগ জানান যে তিনি কোন জমায়েত করছেন না এবং পুলিশ তৃণমূল কর্মীদের সঙ্গে অবিচার করছেন। এতে এসআই নিত্যানন্দ মণ্ডল জানতে চান, “আপনি কে?” উত্তরে আসে, “আমি প্রার্থী।” তারপর নিত্যানন্দ মণ্ডল বলেন, “আপনার সঙ্গে এত লোক কেন? আপনি ওদের আগে সরান। মাই নেম ইজ এন মন্ডল আসিস্টেন্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ।” আর এতেই সায়নীর সাথে ওই এসআইয়ের বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনার পর এসআই জানিয়েছেন, “উনি তিন জায়গায় জমায়েত করেছেন। আমাদের কাছে সমস্ত ছবি আছে। বারবার ওনাকে এক কথা বলতে হচ্ছে।”
অন্যদিকে সায়নী ঘোষ বুথের সামনে জমায়েত করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বরং তিনি পাল্টা রাজ্য পুলিশের বিরুদ্ধে কটাক্ষ করে বলেছেন, “বেআইনিভাবে লাঠিচার্জ করছে পুলিশ। তাছাড়া সব বোকা বোকা অভিযোগ করছে। ওদের লাঠিচার্জের এক্তিআর নেই। ভোটে ব্যাঘাত ঘটানোর জন্য এইসব কাজ করছে। তৃণমূলের লোক বলেই আজ লাঠিচার্জ হচ্ছে। বিজেপি অঙ্গুলিলেহনে চলছে পুলিশ।” এছাড়াও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “সবকিছুর উত্তর পাবে ২ মে র পর। ওর মুখে কথা বসিয়ে দেওয়া হচ্ছে। শান্তিপূর্ণ ভোট হচ্ছে এখানে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…