প্রকাশিত হয়েছে মাধ্যমিকের (Madhyamik) ফল। ২ রা মে, বৃহস্পতিবার এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সফল পরীক্ষার্থীদের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি এবং পছন্দসই বিষয় বেছে নেওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তবে এ বছর একাদশ শ্রেণিতে বিষয় বাছাই করার নিয়ম একটু ভিন্ন। নির্ধারিত নূন্যতম নম্বর পেলে তবেই সেই বিষয় বা শাখা নিয়ে পড়তে পারবে ছাত্রছাত্রীরা। কোন বিষয়ে নূন্যতম কত নম্বর ধার্য করা হয়েছে তাও জানিয়ে দেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।
বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করা হয় মধ্যশিক্ষা পর্ষদের তরফে। আর এবার একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার নূন্যতম নম্বর নিয়ে বড় আপডেট দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একাদশ শ্রেণিতে ভর্তি হতে হলে নির্দিষ্ট বিষয়ে নূন্যতম কত নম্বর পেতে হবে সে বিষয়ে পরিষ্কার তথ্য দিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।
এতদিন মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে আলাদা করে বিষয়ভিত্তিক কোনো নম্বরের প্রয়োজন ছিল না। কিন্তু এবার থেকে চালু হচ্ছে নয়া নিয়ম। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, বিজ্ঞান শাখার অঙ্ক এবং স্ট্যাটিসটিক্স নিয়ে পড়তে হলে অঙ্কে নূন্যতম ৩৫ শতাংশ নম্বর পেতে হবে। ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে পড়তে হলে ভৌত বিজ্ঞানে নূন্যতম ৩৫ শতাংশ নম্বর পেতে হবে। বায়োলজি নিয়ে পড়তে গেলেও জীবন বিজ্ঞানে পেতে হবে নূন্যতম ৩৫ শতাংশ নম্বর। ভূগোল নিয়ে পড়তে হলে মাধ্যমিকে পেতে হবে ৩৫ শতাংশ নম্বর। ঐচ্ছিক বিষয় হিসেবে রাখা যাবে কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। এই বিষয়গুলি নিয়ে পড়তে হলে অঙ্কে পেতে হবে নূন্যতম ৩৫ শতাংশ নম্বর।
এবার থেকে সেমেস্টার নিয়ম চালু হতে চলেছে। সেই কারণে একাদশ শ্রেণিতে বিভিন্ন বিষয় নিয়ে পড়তে গেলে পেতে হবে নূন্যতম নম্বর। আর এবার সংসদের তরফে নম্বর উল্লেখ করে স্পষ্ট করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এ বছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,২৩,০১৩ জন। আর এ বছর মাধ্যমিক পাশ করেছেন মোট ৭,৬৫,২৫২ জন পরীক্ষার্থী। প্রথম দশ জন কৃতীদের মধ্যে নাম তুলেছে মোট ৫৭ জন পরীক্ষার্থী।
Emerald Fennell’s bold reinvention of Wuthering Heights has split opinion among critics, with reviews ranging…
Robbie Williams delivered a nostalgic surprise during his Wolverhampton concert on Monday night, inviting a…
Piers Morgan’s reaction to Bad Bunny’s Super Bowl LX halftime show revealed admiration mixed with…
A California couple found themselves at the center of one of the most talked-about moments…
Cardi B and NFL star Stefon Diggs have fueled speculation about a possible split after…
Jake Paul is once again at the center of controversy after a series of posts…