নিউজ

Minimum Pension Update: কর্মচারীদের ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়ে বড় খবর

দীর্ঘদিন ধরে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে সোচ্চার পেনশনভোগীরা। তাদের দাবির সমর্থনে আগামী ২০ জুলাই জাতীয় রাজধানী দিল্লিতে অনশনে বসবেন বলে ঘোষণা করেছেন। ইপিএস-৯৫ জাতীয় সংগ্রাম কমিটির (NAC) পক্ষ থেকে জানানো হয়েছে, পেনশনভোগীদের জন্য ন্যূনতম মাসিক পেনশন বর্তমানে ১,০০০ টাকা, যা অত্যন্ত কম। তাই দ্রুত এই পরিমাণ বৃদ্ধি করে ৭,৫০০ টাকা করা উচিত।

আপনাদের জানিয়ে রাখি সংগঠনের চেয়ারম্যান কমান্ডার অশোক রাউত (অব.) বলেছেন, “এই কম পেনশনের কারণে পেনশনভোগীরা দুর্দশায় জীবনযাপন করছেন। তাদের পরিবার ও সমাজে মর্যাদা হারাচ্ছেন।” তিনি আরও বলেন, “সরকার জনগণের কল্যাণে বেশ কয়েকটি পেনশন স্কিম বাস্তবায়ন করেছে। কিন্তু ইপিএস কর্মচারীরা তাদের পুরো চাকরির সময় পেনশন তহবিলে অবদান রাখার পরেও শুধুমাত্র একটি নামমাত্র পেনশনের পরিমাণ পাচ্ছেন।”

NAC এর দাবি অনুযায়ী ন্যূনতম পেনশন ৭,৫০০ টাকা হতে হবে। এছাড়া পেনশনভোগীর পত্নীকে বিনামূল্যে স্বাস্থ্য সুবিধা দিতে হবে। আর EPS 95 এর আওতায় না থাকা অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য ৫,০০০ টাকা মাসিক পেনশন দিতে হবে সরকারকে। এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, “যদি আগামী বাদল অধিবেশনে ন্যূনতম পেনশন বৃদ্ধি না হয়, পেনশনভোগীরা দেশব্যাপী বিক্ষোভ করবেন।”

প্রসঙ্গত উল্লেখ্য, কর্মচারী পেনশন প্রকল্পের (EPS) আওতায় থাকা কর্মচারীদের মূল বেতনের ১২ শতাংশ, ৯৫ ভবিষ্যত তহবিলে যায়। নিয়োগকর্তার অংশের ১২ শতাংশের মধ্যে ৮.৩৩ শতাংশ কর্মচারী পেনশন স্কিমে যায়। সরকার পেনশন তহবিলে মাত্র ১.১৬ শতাংশ অবদান রাখে। এইমুহুর্তে তাদের দাবি গ্রহণ না করে সরকার যদি ন্যূনতম পেনশন বৃদ্ধি না করে, তা হলে দেশের লক্ষ লক্ষ পেনশনভোগী সুবিধাভোগী অনশনে বসবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026