Categories: দেশনিউজ

ট্রেনের টিকিটের পাশাপাশি বিনামূল্যে এই সুবিধা পাবেন সিনিয়র সিটিজেনরা, বড় ঘোষণা Indian Railway এর

গোটা বিশ্বের মধ্যে ভারতের রেল নেটওয়ার্ক চতুর্থ বৃহত্তম। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য সবচেয়ে সাধ্যের মধ্যে খরচ করে যেই মাধ্যমে যাওয়া যায় তা হল রেল। এই ভারতীয় রেলওয়ের উন্নতির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে রেলমন্ত্রক। এই ভারতীয় রেলওয়ে সাধারণ মানুষের পাশাপশি অনেক স্পেশাল কেসে নতুন নতুন সুবিধা আনে। এই প্রসঙ্গে জানেন না ৯৯% মানুষ। বিশেষ করে ভারতীয় রেলওয়ে প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী, গর্ভবতী মহিলাদের অনেক অতিরিক্ত সুবিধা দিয়ে থাকে। এই ট্রেনের টিকিট কেনার পর আপনি বিনামূল্যে অনেক সুবিধা পেতে পারেন, যা অনেক যাত্রীই জানেন না। সম্পূর্ণ জানতে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

আপনার কাছে ট্রেনের টিকিট থাকলে আপনি বিনামূল্যে ওয়েটিং রুম পেতে পারেন। ট্রেন দেরি হলে, আপনি বিনামূল্যে ওয়েটিং রুম ব্যবহার করতে পারবেন। একটি বৈধ টিকিট নেওয়ার পরে, আপনি ট্রেনের আগমনের ২ ঘন্টা আগে এবং যাত্রা শেষ হওয়ার ২ ঘন্টা পরে দিনের সময় বিনামূল্যে ওয়েটিং রুম ব্যবহার করতে পারেন। আর রাতের বেলায় ট্রেন লেট হলে ৬ ঘণ্টা বিনামূল্যে ওয়েটিং রুম পাওয়া যায়।

এছাড়া রেলওয়ে তার যাত্রীদের বিনামূল্যে Wi-Fi সুবিধা প্রদান করে এবং যে কোনো যাত্রী কোনো অর্থ ব্যয় না করেই প্ল্যাটফর্মে আধা ঘণ্টা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারে। আধা ঘণ্টা বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করার পর যাত্রীরা রেলটেল থেকে তাদের পছন্দের একটি প্ল্যান নিতে পারবেন। প্ল্যাটফর্মে ১০ টাকায় ৫ জিবি ডেটা এবং ১৫ টাকায় ১০ জিবি ডেটা পাওয়া যায় যার ভ্যালিড থাকে ১ দিনের জন্য।

আর টিকিট থাকলে আপনি অল্প খরচে ক্লোক রুমে আপনার ব্যাগ, ট্রাভেল ব্যাগ রাখতে পারবেন। প্রথম ২৪ ঘন্টার জন্য ১৫ টাকা, পরবর্তী ২৪ ঘন্টার জন্য ২০ টাকা দিতে হবে। এছাড়া ট্রেনে যাতায়াতকারী যাত্রীরা রেলওয়ে থেকে বিনামূল্যে চিকিৎসা সুবিধা পান। আপনার যাত্রার সময় যদি আপনার স্বাস্থ্যের অবনতি হয়, তাহলে রেলওয়ে আপনাকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সুবিধা প্রদান করে। এর জন্য আপনাকে শুধু TTE এর সাথে যোগাযোগ করতে হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026