অরূপ মাহাত: সেন্ট্রাল অ্যাসোসিয়েশন অব প্রাইভেট সিকিয়োরিটি ইন্ডাস্ট্রির আয়োজনে শুক্রবার সিকিউরিটি লিডারশিপ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার। সেখানেই এক ভাষণে তিনি সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের স্বার্থে একগুচ্ছ প্রকল্পের ঘোষনা করেন। তিনি বলেন, ‘২০১৪ সাল থেকেই কেন্দ্র সরকার শ্রমিকদের স্বার্থে সংস্কার চালিয়ে আসছে। বহু আইন সংশোধন করে শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নিতে চলেছে এই সরকার।’ একটি নির্দিষ্ট দিনে বেতন প্রত্যেক শ্রমিকের কাছে পৌঁছে যাওয়া, শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি স্থির করা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার জানালেন শ্রমমন্ত্রী। এই বিষয়ে আইন এনে শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করার কথা পরিকল্পনা করেছে মোদী সরকার। শুধু বেতন কাঠামো বদলই নয়, শ্রমিকদের সমস্যা সমাধানে অনলাইন পোর্টাল চালু করতে চলেছে কেন্দ্র।
শ্রমিকরা নিজেদের সমস্যা সংক্রান্ত অভিযোগ অনলাইন পোর্টালে নথিভুক্ত করতে পারবেন এবং ৪৮ ঘন্টার মধ্যে সমাধান করা হবে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। ভবিষ্যতে বেসরকারি ক্ষেত্রের শ্রমিকদের সুরক্ষার বিষয়েও পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার এমনটাই জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…