অরূপ মাহাত: মুর্শিদাবাদের এস.এন.এইচ কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠানে গিয়ে রাজ্যকে সরাসরি আক্রমণ করেন রাজ্যপাল জগদীপ ধঙ্কড়। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজ্যের কাছে একটি হেলিকপ্টার চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু রাজ্যের তরফে তা মঞ্জুর না করায়, কলকাতা থেকে মুর্শিদাবাদ পুরো রাস্তায় সড়কপথে যান তিনি।
কলেজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি উচ্চশিক্ষায় রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ করেন রাজ্যকে। তিনি বলেন, ‘রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্যের উপর চাপ সৃষ্টি করছে সরকার।’ শুধু তাই নয়, এই চাপ কাটিয়ে কাজ করা উপাচার্যদের ক্ষেত্রে যে সমস্যার সে কথাও মনে করিয়ে দেন তিনি। তবে শিক্ষাক্ষেত্রে এমন ঘটনা কাম্য নয় জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের মন্দিরের ন্যায় ভাবা উচিত।’
কলেজ-বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের এখানে অধ্যাপকদেরও সমস্যা নেই, ছাত্রছাত্রীদেরও কোন সমস্যা নেই, সমস্যা যদি রয়েছে সেটা সরকারের।’ রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যের মুখে উচ্চশিক্ষা সম্পর্কে এমন মন্তব্য শুনে অবশ্য বিস্মিত নয় তৃণমূল। তৃণমূলের মুর্শিদাবাদ জেলা নেতা সৌমিক হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘উনি তো এখন বিজেপি নেতা হিসেবে কাজ করছেন। সেই কারনেই আমরা এই কলেজের অনুষ্ঠান বয়কট করেছি।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…