শ্রেয়া চ্যাটার্জী : পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরের উদবাদাল খালে ঢুকে পড়েছিল ডলফিন। সমুদ্রের নোনা জলে থাকতে সে অভ্যস্ত, ঢুকে পড়েছে মিষ্টি জলে। এটি তার বাসস্থান এর উপযুক্ত জায়গা নয়।
শনিবার সকাল বেলা ডলফিনটির দেহ ভাসতে দেখা যায় এইখালে। অন্য পরিবেশে হয়তো মানে নিয়ে থাকতে পারছিল না ডলফিনটি। পরিষ্কার লবণাক্ত জলে খেলে বেড়ানো ডলফিন টি দূষিত কর্দমাক্ত জলে আর লড়াই করতে পারছিল না। তাই শেষমেষ তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হল। ডলফিন এর গায়ে অনেকগুলি ক্ষতচিহ্ন দেখা গেছে।
তবে বনকর্মীদের উদাসীনতাকে এখানে ক্ষেত্রে অনেকটা দায়ী করা হচ্ছে। বৃহস্পতিবার এই খালে ঢুকে পড়ে ডলফিন টি। শনিবার নিতুড়িয়ার কাছে একটি খালে ডলফিনের দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা।
সে যখন একবার ভুল করে সমুদ্র থেকে খালে ঢুকে পড়েছে, তখন স্থানীয় বাসিন্দা এবং কর্মীদের উচিত ছিল অন্তত যতদিন না তাকে সমুদ্রে ফিরিয়ে দেওয়া যায়, সেই কটা দিন একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করা, তার যাতে বেঁচে থাকতে কোন অসুবিধা না হয়, সেরকম উপযুক্ত পরিবেশ তাকে দেওয়া। কিন্তু হায় শেষ রক্ষা আর হলো কই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…