নিউজ

করোনা প্রতিষেধক নিয়ে তৈরি ধোঁয়াশা, কি জানাল বিজ্ঞান মন্ত্রক?

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’র তরফ থেকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতীয় বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধক চালু করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তার ঠিক পরেই কেন্দ্রীয় বিজ্ঞানমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল ২০২১ সালের আগে এই টিকা বাজারে আনা সম্ভব নয়। তবে বিজ্ঞপ্তিটি প্রকাশের কিছুক্ষণ পরেই সেটি সরিয়ে নেওয়া হয়।

জানা গিয়েছে, বিজ্ঞান মন্ত্রকের জারি করা প্রথম প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, “২০২১ সালের আগে ৬ টি ভারতীয় সংস্থার তৈরি করোনা টিকার কোনোটিই সাধারণ মানুষের শরীরে ব্যবহারের জন্য প্রস্তুত হওয়ার সম্ভাবনা নেই।” যদিও সাধারণ মানুষের মনে ধোঁয়াশা সৃষ্টি করে কিছুক্ষণ পরেই সেটি মুছে ফেলা হয়।

পরে অবশ্য সংশোধিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, “সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের নেতৃত্বে COVAXIN এবং জাইডাস ক্যাডিলার ZyCov-D-এর মতো প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল করোনাভাইরাসের ‘সমাপ্তি’ চিহ্নিত করেছে। ৬টি ভারতীয় সংস্থা করোনার প্রতিষেধক তৈরির কাজে নিযুক্ত। Unicef-এর হিসাব অনুযায়ী মোট যে পরিমাণ করোনা প্রতিষেধক প্রয়োজন তার ৬০ শতাংশই তৈরি করছে ভারতীয় ফার্মাসিউটিক্যাল সংস্থাগুলি।”

অন্যদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে যে, প্রতিষেধক তৈরির ক্ষেত্রে কোনও রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না। সব রকম নিয়ম মেনে তবেই এগোচ্ছে সংস্থাগুলি। প্রতিষেধক তৈরীর প্রথম দুটি পর্যায়ে নিরাপত্তা এবং তৃতীয় পর্যায়ে কার্যকারিতা দেখে থাকেন বিজ্ঞানীরা। এক একটি পর্যায়ে অন্তত দুই-তিন মাস বা তার বেশি সময়ও লাগতে পারে। তবে বিজ্ঞান মন্ত্রকের বিজ্ঞপ্তি প্রকাশের পর তার সংশোধন, প্রতিষেধক নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে সাধারণ মানুষের মনে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026