সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা কান্ডে নতুন মোড়, পরীক্ষা করা হবে তার নাইট গাউন
গত ১৪ই জুন বান্দ্রার বাড়িতে আত্মহত্যা করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর কারণ তদন্ত করছে মুম্বাই পুলিশ। অন্যদিকে অনেকের ধারণা পেশাগত কারণেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। তবে তার মৃত্যুর পর থেকেই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তবে সুশান্তের মৃত্যু তদন্ত যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে চাইছে পুলিশ। সেই কারণে কাজও চলছে জোরকদমে। জানা গিয়েছে পুলিশের তরফ থেকে এবার সুশান্তের আত্মহত্যার সময়ের ব্যবহৃত পোশাক পরীক্ষা করার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে।
তদন্তে জানা গিয়েছে যে, আত্মহত্যার সময় সবুজ রঙের একটি সুতির নাইট গাউন পরেছিলেন সুশান্ত। ফরেন্সিক ল্যাবে তার ‘টেনসিল স্ট্রেন্থ’ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষা করে দেখা হবে সুশান্তের দেহের ওজন নাইট গাউনটি বহন করতে সক্ষম কিনা। মুম্বই পুলিশের তথ্য অনুযায়ী কালিনার শহরতলীর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে সমস্ত পরীক্ষাগুলি করা হবে।
অন্যদিকে, যশরাজ প্রোডাকশনের সঙ্গে সুশান্তের হওয়া চুক্তির কথা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। চুক্তি অনুযায়ী সুশান্তের সঙ্গে যশরাজ ফিল্মসের ৩টি ছবি করার কথা হয়েছিল। যদিও দুটি ছবি মুক্তি পেয়েছে তবে তৃতীয় ছবিটির কাজই শুরু হয়নি। তবে এর পিছনে কি কারণ রয়েছে তা এখনও জানা যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…