সেলিব্রিটি কাপলদের মধ্যে একটি জুটি হলো শাহিদ কাপুর এবং মিরা রাজপুতের। ৭ বছর বিয়ে হয়ে গেলেও এই জুটির মধ্যে এখনো কোনো ঝগড়া কিংবা মনোমালিন্যের কথা শোনা যায়নি। তবে, একটা সময় এমন ছিল যখন মিরা রাজপুত অভিনেতা শাহিদ কাপুরকে ছেড়ে দিতে চেয়েছিলেন। আসলে এই ঘটনাটি ঘটেছিলো ২০১৬ সালে যখন তিনি উড়তা পাঞ্জাব ছবির শুটিং করছিলেন। এই ছবির শ্যুটিংয়ের সময় প্রথমবার শাহিদ কাপুর মিরা রাজপুতের সঙ্গে পরিচিত হয়েছিলেন। সেই সময় সিনেমার শ্যুটিংয়ের জন্য শাহিদ কাপুর একটি বিশেষ লুক রেখেছিলেন। সেই সময় তার মাথায় ছিল একটি পোনিটেল।
এই ইন্টারভিউতে তিনি জানান, “সেই সময় আমার এবং মিরার সবে সবে বিয়ে হয়েছে। আমি ওকে সেই সময় রিলিজের আগেই আমার ছবি দেখাতে নিয়ে গিয়েছিলাম। আমরা এডিটিং রুমেই আমাদের ছবি দেখেছিলাম। আমি নিজেই সিনেমাটা দেখার জন্য যাচ্ছিলাম। সেই সময় আমি মীরাকে বললাম তুমি কি যাবে? সে বলল , হ্যাঁ যাবো।”
শাহিদ জানান, তার স্ত্রী মিরা তার পাশে বসেই সিনেমাটা দেখেছিলেন। কিন্তু, ইন্টারভেলের সময় থেকেই তিনি তার থেকে অনেকটা দূরে গিয়ে বসতে শুরু করেন। সেই সময় শাহিদ বুঝতে পারছেন না, হয়েছে টা কি। তাদের সবে সবে বিবাহ হয়েছে, আর তারা দুজন দুজনকে ঠিক করে চিনতেন পর্যন্ত না। তাই তিনি মিরাকে জিজ্ঞাসা করলেন তার কোনো সমস্যা হয়েছে কিনা।
সেই প্রশ্নের উত্তরে মিরা তাকে প্রশ্ন করেন, তিনি কি আসল জীবনে তার অনস্ক্রিন চরিত্রের মতোই? যদি সেরকম হয় তাহলে তিনি তার সাথে থাকতে পারবেন না। অভিনেতা সঙ্গে সঙ্গেই তিনি জানান, সিনেমার চরিত্রের সঙ্গে বাস্তবিক জীবনের তফাৎ আছে। বাস্তবে সে কোনোভাবেই এরকম না। আপনাদের জানিয়ে রাখি, উড়তা পাঞ্জাব মূলত ড্রাগস নির্ভর একটি ছবি এবং এই ছবিতে ড্রাগসের অপব্যবহার যথেচ্ছভাবে দেখানো হয়েছে। এবং এই ছবিতে শাহিদ কাপুর একজন ড্রাগ অ্যাডিক্ট সুপারস্টারের চরিত্রে অভিনয় করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…