শীঘ্রই ভারতে আসছে রয়েল এনফিল্ডের নয়া ইলেকট্রিক বাইক, সাধারণ বুলেটের মতই হবে দমদার

যদি আপনি রয়েল এনফিল্ড কোম্পানির বাইক কিনতে পছন্দ করে থাকেন এবং আপনি এই কোম্পানির একটি ইলেকট্রিক বাইক কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। আর কিছুদিনের মধ্যেই রয়েল এনফিল্ড কোম্পানিটি তাদের নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে। এখনো পর্যন্ত এই ব্যাপারে কোন সঠিক তথ্য কোম্পানির তরফ থেকে পাওয়া যায়নি। তবে যেটুকু খবর শোনা গিয়েছে তার থেকে বোঝা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতের বাজারে রয়েল এনফিল্ড এর ইলেকট্রিক বাইক আসতে চলেছে, যা রীতিমতো চাপে ফেলে দেবে ভারতে বর্তমানে জনপ্রিয় কিছু ইলেকট্রিক বাইক এবং স্কুটি কোম্পানিকে। ইলেকট্রিক বাইক হয়তো কিছুটা দাম বেশি হয়, কিন্তু যখন আপনি ইলেকট্রিক বাইক কিনবেন, তখন আপনি এই টুকু নিশ্চিত থাকবেন যে, আগামী তিন বছরের জন্য বাইকের পিছনে আপনাকে খুব বেশি টাকা খরচা করতে হবে না। এছাড়াও রয়েল এনফিল্ড কোম্পানির বাইক যে রকম আওয়াজ করে, সেই আওয়াজ একইরকম রাখার জন্য এটা নতুন কিছু ফিচার যুক্ত করা হয়েছে।

২০২০ সালের আগস্ট মাসে রয়েল এনফিল্ড এর সিইও বিনোদ দসারি সরাসরি জানিয়ে দিয়েছিলেন, এই জনপ্রিয় বাইক কোম্পানিটি এবারে ইলেকট্রিক সেগমেন্টে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। এই ঘোষণার পরেই রয়েল ইনফিল্ড কোম্পানির ভারতীয় শাখাটি ইলেকট্রিক সেগমেন্টে প্রবেশের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। ২০২০-২১ সালের বার্ষিক রিপোর্ট থেকেই এ বিষয়টি স্পষ্ট হয়েছিল, খুব শীঘ্রই এই সেগমেন্টে প্রবেশ করতে চলেছে রয়েল এনফিল্ড। তবে তিনি জানিয়ে দিয়েছেন, রয়েল এনফিল্ড বাইক এর মাইলেজ এই বাইকের সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট হতে পারে। পাশাপাশি এই বাইক কিনতে পারাটাও অনেকের কাছে বেশ শক্ত হতে চলেছে, কারণ এই বাইকের দাম অত্যন্ত বেশি হতে পারে।

তবে শুধুমাত্র রয়েল এনফিল্ড একা নয়, এই একই সেগমেন্টে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে ভারতের অন্যান্য একাধিক জনপ্রিয় বাইক কোম্পানি। টিভিএস, হিরো, এথার, বিএমডাব্লিউর মতো কোম্পানিগুলিও ইলেকট্রিক বাইক মার্কেটে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। আগামী কয়েকটি মাসের মধ্যে এই সমস্ত কোম্পানির ইলেকট্রিক বাইক আমরা দেখতে পাবো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রয়েল এনফিল্ড কোম্পানিটিও এই একই মার্কেটে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। রয়েল এনফিল্ড জানিয়ে দিয়েছে, ইতিমধ্যেই তাদের ভারতীয় প্রোডাকশন লাইন এবং বিশ্বের বাজারে চালু ইলেকট্রিক বাইক এর ভারতীয় প্রোটোটাইপ তৈরি করা হয়ে গিয়েছে। এই মুহূর্তে ভারতীয় বাজারের জন্য ইলেকট্রিক বাইক তৈরি করার জন্য তারা বৈঠক করতে শুরু করেছে। খুব শীঘ্রই ভারতে প্রবেশ করতে চলেছে রয়েল এনফিল্ড এর ইলেকট্রিক প্ল্যাটফর্ম। ইতিমধ্যেই, এই প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে রয়েল এনফিল্ড।

মনে করা হচ্ছে আগামী ২০২৩ সালে ইলেকট্রিক বাইক ভারতের বাজারে আসতে পারে। খুব শীঘ্রই ভারতে ইলেকট্রিক বাইক এর প্রোডা মিকশন শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে। গ্রেট ব্রিটেনে অবস্থিত কোম্পানির অনুসন্ধান এবং বিকাশ উইং ইতিমধ্যেই ভারতীয় বাইক প্রস্তুতির জন্য কাজ করতে শুরু করেছে। বেশ কিছু মিডিয়া রিপোর্টে উঠে আসছে, যখন ভারতে এই বাইক আসবে সেই সময় এই বাইকের ব্যাটারি ৮ থেকে ১০ কিলোওয়াট ঘন্টা পাওয়ার দিতে পারবে। অন্যদিকে এই বাইকে থাকা মোটর সর্বাধিক ৪০ বিএইচপি পাওয়ার জেনারেট করতে পারবে এবং ১০০ ন্যানোমিটার টর্ক তৈরি করতে পারবে।

BharatBarta Desk

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026