বিনোদন

Sourav-Dona: ডোনার রান্নার রহস্য দাদাগিরির মঞ্চেই ফাঁস করলেন সৌরভ, জানালেন আসল সত্যি

দাদাগিরি ও সৌরভ গাঙ্গুলী একে অপরের সমার্থক। সেই শুরুর সময় থেকে দাদাগিরির সঞ্চালনার দায়িত্ব রয়েছে সৌরভ গাঙ্গুলীর উপর। এই মঞ্চে দাদাগিরির প্রতি এপিসোডেই থাকে নতুন নতুন চমক। তারকা থেকে সাধারন সকলেই আসেন এই মঞ্চে। কেউ কেউ আজকের সময় দাঁড়িয়ে নিজের দাদাগিরির কথা বলতে আসেন এই মঞ্চে। আবার এই মঞ্চেই দাদার সাথে ডোনা গাঙ্গুলীর খুনসুটির একাধিক কথা উঠে আসে। সম্প্রতি ঋদ্ধিমা ঘোষের প্রশ্নের উত্তরে ডোনা গাঙ্গুলীর সিক্রেট ফাঁস করলেন দাদা নিজেই।

দাদাগিরির মঞ্চে খুব বুদ্ধিমত্তার সাথে কিছু কিছু প্রশ্ন সজোরে এড়িয়ে যান দাদা। তবে এদিন সব্যসাচী চক্রবর্তীর পুত্রবধূ ঋদ্ধিমার প্রশ্নের উত্তর কোনভাবেই এড়িয়ে যেতে পারলেন না দাদা। চাপে পড়ে সকলের সামনেই মজার ছলে ফাঁস করে দিলেন ডোনা গাঙ্গুলীর রান্নার রহস্যের কথা, যা শুনে সেইসময় রীতিমতো গুগলি খেয়ে গিয়েছিলেন উপস্থিত সকলেই।

ভাইরাল হওয়া ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে, তা বেশ কয়েকটা সিজন আগেকার। সেই সিজনেই এক এপিসোডে ঋদ্ধিমা সকলের সামনেই দাদাকে প্রশ্ন করেন ডোনা গাঙ্গুলীর হাতের কোন রান্নাটি তার সবথেকে বেশি পছন্দের? অবশ্য প্রশ্নটি করার আগেই তিনি এটা নিশ্চিত করেছিলেন যাতে দাদা সেই প্রশ্ন এড়িয়ে যেতে না পারে। ঋদ্ধিমার প্রশ্নের উত্তরে দাদা তাকে জিজ্ঞাসা করেন তিনি সত্যি বলবেন না মিথ্যা! ঋদ্ধিমা জানান, তিনি সত্যিটাই জানতে চান।

এরপর দাদা হাসতে হাসতে জানান, ম্যাডাম অর্থাৎ ডোনা গাঙ্গুলী কখনোই রান্নাঘরে গিয়ে রান্না করেননি। যদি কোনদিন করেন তাহলে তিনি অবশ্যই জানাবেন তার হাতের কোন রান্নাটি তার সবথেকে বেশি পছন্দের। তিনিও যে কখনোই রান্নাঘরের রাস্তায় যাননি সেকথাও স্পষ্ট জানিয়েছেন দাদা।

এরপর তিনি আরো জানান, একদিন সকালবেলা খবরের কাগজে ডোনা গাঙ্গুলীর একটি ইন্টারভিউ দেখতে পান। সেটি দেখে তিনি ভেবেছিলেন হয়তো নাচ নিয়ে কিছু হবে! কিন্তু পড়তে গিয়ে বুঝলেন সেটি রান্না নিয়ে। সাথে দেওয়া ছিল অনেক সুস্বাদু খাবারের ছবিও। সেইসময় বাড়িতে উপস্থিত ছিলেন ডোনা ম্যাডাম। দাদা সেইসময় বাড়ির রান্নার মাসিকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন সেই প্রসঙ্গে। তিনি জানিয়েছিলেন, বাড়িতে সাংবাদিক এসেছিলেন ডোনা গাঙ্গুলীর সাক্ষাৎকার নিতে। আর তিনিই সমস্ত রান্নার বিষয়ে বলে দিয়েছিলেন ম্যাডামকে। এই এপিসোডে দাদাগিরির মঞ্চেই রীতিমতো ডোনা গাঙ্গুলীর রান্নার রহস্য ফাঁস করে দিয়েছিলেন দাদা, যা শুনে হেসে ওঠেন উপস্থিত সকলেই।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026