বিনোদন

মেকাপ রুমেই গলা ছেড়ে মাইক নিয়ে গান গাইলেন পর্দার সিদ্ধার্থ, শেয়ার হতেই ভাইরাল ভিডিও

আদৃত রায় বর্তমানের অন্যতম পরিচিত একজন অভিনেতা। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও বেজয় জনপ্রিয় তিনি। বর্তমানে ‘মিঠাই’ ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে এক বিপুল জনপ্রিয়তা পেয়েছেন আদৃত। বড়পর্দা দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও এই মুহূর্তে টেলিভিশন জগতের স্টার তিনি। মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থের চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে তাদের অন্যতম প্রিয় অভিনেতা হয়ে উঠেছেন তিনি। উল্লেখ্য, পর্দায় তার সাথে মিঠাইয়ের অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডুর অনস্ক্রিন রসায়ন প্রথম থেকেই মনে ধরেছে দর্শকদেরও।

বর্তমানে প্রযুক্তির উন্নতির সাথে সাথে ধারাবাহিক অনুরাগীরা অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিন নিজেদের প্রিয় তারকাদের কাণ্ডকারখানা দেখতেও পছন্দ করেন। সম্প্রতি মেকাপ রুমেই গলা ছেড়ে মাইক নিয়ে গান গেয়ে উঠলেন আদৃত। নিজের সেই গান গাওয়ার ভিডিও নিজের ফেসবুকের অফিশিয়াল পেজ থেকে শেয়ার করেছেন অভিনেতা, যা এই মুহূর্তে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে। একজন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো গায়কও তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। থেকে থেকেই সোশ্যাল মিডিয়ার পর্দায় তার গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়। ইতিমধ্যেই প্লেব্যাক করে ফেলেছেন আদৃত।

সম্প্রতি তার গান গাওয়ার আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে মিঠাইয়ের সেটেই। ভাইরাল হওয়া ভিডিওটিতে ‘কালি কালি রাত মে’ গানটি শোনা গিয়েছে আদৃতে কন্ঠে। চরিত্রের সাজেই মেকাপ রুমে গানটি গেয়েছেন অভিনেতা। ভিডিওটিতে দেখা মিলেছে পর্দার সোমের অর্থাৎ ধ্রুব সরকারের। এছাড়াও ক্যামেরার পিছনে সম্ভবত পর্দার রাজিব, স্যান্ডি ও রাতুল উপস্থিত ছিলেন, তা গলা শুনে ঠাওর করা গিয়েছে। নিঃসন্দেহে দারুন দিয়েছেন তিনি। অভিনেতা নিজের গান গাওয়ার এই ভিডিও শেয়ার করা মাত্রই তাকে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, এভাবেই তারা নিজেদের মনোরঞ্জন করেন নিজেরাই।

Rahit Roy

Recent Posts

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026

সরকারি অফিসে ছুটতে হবে না! বাড়িতে বসেই অনলাইনে করুন নতুন রেশন কার্ডের আবেদন

রেশন কার্ড এখন শুধু ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পাওয়ার মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র…

June 7, 2026

এই যোগ্যতা না থাকলে মিলবে না যুবশক্তি ভরসা কার্ডের ৩০০০ টাকা! কবে শুরু হবে আবেদন?

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার আলোচনায় এসেছে যুবশক্তি ভরসা কার্ড।…

June 7, 2026

রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত! পূর্ণাঙ্গ তথ্যের রিপোর্ট চাইল নবান্ন

রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…

June 6, 2026

প্রতি মাসে ৫০০০ টাকা পেনশনের সুবিধা, তবুও অটল পেনশন যোজনা ছাড়লেন ১ কোটির বেশি গ্রাহক!

দেশের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম অটল পেনশন যোজনা (APY)। অবসর জীবনে নিশ্চিত মাসিক…

June 6, 2026