বিনোদন

Indrani Haldar: ‘বুড়ি’ থিওরি ভুলে যান, এই বয়সে রুপে সৌন্দর্যে নজর কাড়ছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার

পর্দার শ্রীময়ী তিনি। সম্প্রতি কয়েকবছরে তিনি এই নামেই পরিচিত ছিলেন মানুষের মাঝে। টেলিভিশনের পর্দায় সম্প্রতি শেষ হয়েছে ‘শ্রীময়ী’। আপাতত একমাসের লম্বা বিরতিতে রয়েছেন তিনি। কয়েকদিন আগেই নিজের মতো করে জন্মদিন কাটিয়েছেন অভিনেত্রী। তবে খুব শীঘ্রই কাজে ফিরছেন তিনি, জানিয়েছেন নিজেই।

ইন্ডাস্ট্রির ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা সর্বত্রই বিরাজমান ইন্দ্রানী হালদার। তার অভিনয় শুরু থেকেই দর্শকদের পছন্দ। যেকোনো ধরনের চরিত্রে সাবলীল ইন্দ্রানী হালদার। যে কোন চরিত্রের পাশাপাশি সব ধরনের পোশাকেও একেবারে সাবলীল অভিনেত্রী। একাধিক জনপ্রিয় সিনেমার পাশাপাশি টেলিভিশনের পর্দায় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দীর্ঘদিন অভিনয় করেছেন তিনি। তবে থেকে থেকেই নেটিজেনদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হন তিনি। তবে এই সমস্ত বিষয়ে কোনদিনই কান দেন না অভিনেত্রী।

কয়েকদিন আগে পশ্চিমী পোশাকে ফটোশুটে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী। সেই নিয়ে তুমুল ট্রোলের মুখোমুখি হয়েছিলেন তিনি। মিডিয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তুমুল চর্চা হয়েছিল সেই নিয়ে। তবে সেইসব বিষয়কে পাত্তা দেননি কিংবা কোনো প্রতিক্রিয়াও দেননি। তবে সম্প্রতি পাশ্চাত্যের পোশাকে অভিনেত্রীর বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যাতে অভিনেত্রীকে নিঃসন্দেহে দারুন লাগছিল।

উল্লেখ্য, একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও। একাধিক নাচের অনুষ্ঠানও করেন তিনি। নয় নয় করে ইন্ডাস্ট্রিতে তার কম দিন হল না।

তবে একমাস বিরতির পর তিনি আবারও পর্দায় ফিরবেন। সম্ভবত ফেব্রুয়ারি থেকেই তার ব্যস্ত সিডিউল শুরু হয়ে যাবে আবারও। ঐ মাসেই ‘কুলের আচার’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। এছাড়াও মার্চ মাস থেকে মৈনাক ভৌমিকের ‘ছুটকি’র শুটিং শুরু করবেন তিনি। এখনই ছোটপর্দায় ফিরছেন না। এই মুহূর্তে তার হাতে বড়পর্দার বেশ কয়েকটি কাজ রয়েছে, সেগুলো শেষ করেই সম্ভবত আবারো ছোটপর্দায় ফিরবেন তিনি।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026