বিনোদন

Soumitrisha Kundu: পর্দার ‘মিঠাইরানী’ বাস্তবে ঠিক কতটা স্টাইলিশ! রইল ছবি

এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জি বাংলার ‘মিঠাই’। গত একবছরের বেশি সময় ধরে এই ধারাবাহিক মনোরঞ্জন করছে দর্শকদের। ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যায় সৌমিতৃষা কুন্ডুকে। পর্দায় একেবারে ঘরোয়া বাঙালি বউয়ের সাজেই দেখা মেলে অভিনেত্রীর। তার বিপরীতে অভিনয় করতে দেখা যায় অন্যতম জনপ্রিয় অভিনেতা আদৃত রায়কে। বর্তমান যুগে বহু মেয়েদের হার্টথ্রব তিনি। তবে অনস্ক্রিন এই জুটি শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে পর্দার ‘মিঠাইরানী’ বাস্তব জীবনে ঠিক কতটা স্টাইলিশ? তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই এই প্রশ্নের উত্তর মিলবে।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ থাকেন সৌমিতৃষা কুন্ডু। নিজের একাধিক ছবি ও রিল ভিডিও প্রায়ই শেয়ার করে নিতে দেখা যায় অভিনেত্রীকে। চরিত্রের সাজে প্রায়ই নিজের একাধিক ছবি ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথেও। সহকর্মীদের সাথেও বানান রিল ভিডিও, যার ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই মেলে। ওয়েস্টার্ন হোক কিংবা ইন্ডিয়ান যেকোনো ধরনের পোশাকেই সাবলীল অভিনেত্রী।

অভিনয় জগতে পা রেখেছেন বেশ কয়েকটা বছর কেটে গিয়েছে সৌমিতৃষার। তবে ‘মিঠাই’ ধারাবাহিক দর্শকমহলে তার জনপ্রিয়তা এনে দিয়েছে। তাকে পরিচিত করেছে বহু সাধারণের মাঝে। অভিনেত্রীও যে যথেষ্ট দক্ষতার সাথে নিজের সেই পরিচিতি কায়েম রেখেছেন, তা স্পষ্ট। উল্লেখ্য, অভিনেত্রী নিজের ভক্তদের কখনোই নিরাশ করেন না। যতটা সম্ভব তাদের মন রেখে চলার চেষ্টা করেন তিনি। তবে সম্প্রতি মিঠাই নয় সৌমিতৃষা কুন্ডুই রয়েছেন চর্চার আলোয়। তার স্টাইলিশ লুকের একাধিক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যা দেখে নিজেদের প্রিয় অভিনেত্রীকে প্রশংসায় ভরান অনুরাগীরা।

আপাতত ‘মিঠাই’ ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে সিদ্ধার্থ, মিঠাই ও রুদ্র একসাথে মিলে ওমি আগারওয়াল ও সিডিবয়ের পিসেমশাইয়ের ষড়যন্ত্র ফাঁস করে দিচ্ছে সকলের সামনে। তারাই যে সিদ্ধার্থকে মারার ষড়যন্ত্র করেছিল সেকথাও সামনে আসবে। টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও এই প্রমো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ধারাবাহিক অনুরাগীরা আপাতত সেই এপিসোড দেখার অপেক্ষায় রয়েছেন।

Devparna Acharya

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026