খেলা

শিরোপা অধরা, জলে গেল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ৯১০ কোটি টাকা

পৃথিবীর সবচেয়ে বড় টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ আইপিএলে যেন টাকার ছড়াছড়ি। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল গঠন করতে কোটি কোটি টাকা উড়িয়ে দেয় আইপিএলের মেগা নিলামে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মতো সেই তালিকায় রয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

২০০৮ সাল থেকে নিয়মিতভাবে ভারতীয় প্রিমিয়ার লিগে খেলে আসছে ব্যাঙ্গালোর। যার মধ্যে আটবার প্লে-অফ এবং দুইবার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল বিরাট কোহলিরা। কিন্তু শিরোপা জয়ের স্বপ্ন আজও দুঃস্বপ্ন হয়ে রয়েছে।

চলতি আইপিএলে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ৭ উইকেটে পরাজিত হয় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এর সাথে সাথে চলতি আইপিএল থেকেও বিদায় নিতে হয় কোহলিদের। তবে চলতি আইপিএল থেকে বিদায়ের সাথে সাথে পুরনো দিনের হিসাব খুলে বসেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর শিবির।

জানা যাচ্ছে, আইপিএলের শুরু থেকে এখনো পর্যন্ত রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বাকিদের তুলনায় সবচেয়ে বেশি টাকা খরচ করেছে। তারা দল গঠন করতে এখনো পর্যন্ত ৯১০ কোটি টাকা ব্যয় করেছে। শুধু এখানেই সমাপ্তি নয়, ১৫ বছর ধরে বিরাট কোহলিকে ভরণপোষণ করতে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ব্যয় করেছে ১৫৮ কোটি টাকা!

চলতি আইপিএল থেকে বিদায়ের সাথে সাথে পুরনো দিনের হিসাব খুলতেই চক্ষু চড়কগাছ কর্মকর্তাদের। ৯১০ কোটি টাকা খরচ করেও শিরোপার কোটা আজও শূন্য। আইপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত এত টাকা খরচ করেনি কোন ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ বলতে গেলে পুরো টাকাটাই জলে গেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026