বিনোদন

কালো হাই থাই স্লিটেড পোশাকে বোল্ড অভিনেত্রী, ‘শ্রীভল্লী’র এমন স্টাইল দেখে পাগল ভক্তরা

এই মুহূর্তে সকলের কাছে ‘শ্রীভাল্লী’ নামেই পরিচিত তিনি। দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী রশ্মিকা মন্দনা। ‘পুষ্পা: দ্যা রাইজ’এ অভিনয় করার পর থেকেই অভিনেত্রীর জনপ্রিয়তা দর্শকদের মাঝে এক অন্যমাত্রায় পৌঁছে গিয়েছে। কোন না কোন কারণে সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চায় থাকেন অভিনেত্রী। সম্প্রতি পোশাকের জন্যই চর্চার আলোয় তিনি।

সম্প্রতি বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় পরিচালক-প্রযোজক কারাণ জোহারের জন্মদিনের পার্টিতে বসেছিল তারার হাট। বলাই বাহুল্য, তারকাখচিত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন কারাণ। এদিন রীতিমতো বিছিয়ে দিয়েছিলেন রেড কার্পেট। কাজল থেকে ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল থেকে সালমান খান উপস্থিত ছিলেন সকলেই। এদিন দেখা মিলেছে হৃত্বিক রোশন, কারিনা কাপুর খান, সাইফ আলি খান, মালাইকা আরোরা, রণবীর সিং, রণবীর কাপুর ও নিতু কাপুর, অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন, রশ্মিকা মন্দনার মতো একাধিক প্রথম সারির তারকাদের। বলাই বাহুল্য, পরিচালক-প্রযোজকের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিল গোটা বলিউডই।

তবে এই জন্মদিনের পার্টিতে উপস্থিত হয়ে নিজের পোশাকের জন্য নেটনাগরিকদের একাংশের মাঝে রীতিমতো চর্চিত হয়েছেন তিনি। এদিন অভিনেত্রীকে কালো হাই থাই স্লিটেড ওয়ান সাইডেড অফ-শোল্ডার পোশাকে দেখা গিয়েছে। তার পোশাকের বেশিরভাগ অংশই ছিল ট্রান্সপারেন্ট। খোলা চুলে, পায়ে ছিল হাই হিল। এই পোশাকেই অভিনেত্রী রেড কার্পেটে পাপারাজিৎদের ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন। সম্প্রতি এই পোশাকেই নিজের একাধিক ছবি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে, যা রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে নেটদুনিয়ায়। প্রিয় অভিনেত্রীকে এই লুকে দেখে মুগ্ধ অনুরাগীরাও, প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে। তার শেয়ার করা ছবির কমেন্টবক্সে চোখ রাখলেই সবটা স্পষ্ট হবে।

পুষ্পা ছবিতে অভিনয় করার পর থেকেই বলিউডের একাধিক পরিচালক তার কাছে ছবির অফার নিয়ে গিয়েছেন। জানা গিয়েছে, পর্দার শ্রীভাল্লী খুব শীঘ্রই পা রাখতে চলেছেন বলিউডে। শান্তনু বাগচী পরিচালিত ‘মিশন মজনু’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রশ্মিকাকে। এছাড়াও ‘গুডবাই’ ছবিতে বলিউডের বচ্চন সাহেবের সাথে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এমনকি বরুণ ধাওয়ানের সাথেও কাজ করছেন অভিনেত্রী। এছাড়াও রণবীর কাপুরের সাথে ‘অ্যানিম্যাল’ ছবিতে দেখা মিলবে তার। বর্তমান যুগে ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ততম অভিনেত্রী তিনি, তা বলার অপেক্ষা রাখে না। আপাতত, অভিনেত্রীর অগণিত ভক্তরা তাকে বলিউডের ছবিতে দেখার অপেক্ষায় দিন গুনছেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026