রাজ্য

ফিল্মি ডায়লগে ব্রিগেড সমাবেশ কাঁপালেন “ভূমিপুত্র” মিঠুন চক্রবর্তী, দেখে নিন সেই ডায়লগ

একুশে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। এরইমধ্যে আজ কলকাতার ময়দানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের দিকে নজর রয়েছে গোটা বঙ্গবাসীর। মোদির উপস্থিতিতে কলকাতার ময়দানে একপ্রকার জনপ্লাবন নেমেছে। আর মোদির সাথে সমাবেশে এনার্জি ফিরিয়ে এনেছে মহাগুরু মিঠুন চক্রবর্তীর দিলীপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান। মহাগুরু মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করেই ফিল্মি ডায়লগে মাতিয়ে তুলেছিলেন গোটা ব্রিগেড সমাবেশ।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করার পর উপস্থিত জনতা মিঠুন চক্রবর্তীকে তার পুরোনো সংলাপ বলতে অনুরোধ করে। সবার প্রিয় মিঠুনের ডায়লগ, “মারবো এখানে লাশ পড়বে শশানে” দিয়ে বক্তৃতা শুরু করেন মহাগুরু। তারপর সমাবেশের সাথে খাপ খাইয়ে তিনি ডায়লগ দেন, “আমি গর্বিত, আমি বাঙালি”। এটাও তার “আমি সুভাষ বলছি” সিনেমার সংলাপ। তারপর মিঠুন চক্রবর্তী রাজ্য চলা অরাজকতার প্রসঙ্গ তুলে বলেছেন, “আমি জলঢোঁড়াও নয় বেলে বোড়াও নয়। আমি জাত গোখরো। এক ছোবলেই ছবি বানিয়ে দেবো।”

বিজেপি যোগদান করে মিঠুন চক্রবর্তী আজ বলেছেন, “পার্টিকে রাজনীতির সঙ্গে যুক্ত করাটা ছেড়ে দিন। মানবিকতার দৃষ্টিতে দেখবেন। বিজেপি একমাত্র পার্টি যারা ভালো কিছু কাজ করছে। আমি ভালোর পক্ষে। ইতিবাচক মানসিকতা নিয়ে পথ চলতে পছন্দ করি। রাজনীতি ঠিক কি আমি বুঝিনা। আমি যেটা বুঝি সেটা হল মনুষ্য নীতি। মানুষের জন্য কাজের সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026