রাজ্য

“জোরসে ছাপ, তৃণমূল সাফ”, ব্রিগেড সমাবেশ থেকে হুংকার মোদির

একুশে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। এরইমধ্যে আজ কলকাতার ময়দানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের দিকে নজর রয়েছে গোটা বঙ্গবাসীর। মোদির উপস্থিতিতে কলকাতার ময়দানে এক প্রকার জনপ্লাবন নেমেছে। আর মোদির সাথে সমাবেশে এনার্জি ফিরিয়ে এনেছে মহাগুরু মিঠুন চক্রবর্তীর দিলীপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান। কিছুক্ষণ আগেই ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছেন। তিনি সমাবেশে উপস্থিত হয়ে শাসকদলের বিরুদ্ধে একাধারে যেমন কটাক্ষ করলেন ঠিক অন্যদিকে ভবিষ্যতে সাধারণ মানুষদের জন্য ভুরি ভুরি প্রতিশ্রুতি করলেন।

রেসকোর্সে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হেলিকপ্টার অবতরণ করার পর বেলা আড়াইটে নাগাদ তিনি ব্রিগেড সমাবেশে পৌঁছান। সেখানে পৌছে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “বাংলা পরিবর্তনের জন্য দিদির ওপর ভরসা করেছিল। কিন্তু দিদি সেই আশা রাখতে পারেনি। ভেঙে চুরমার করে দিয়েছে। দিদিকে আমি অনেকদিন আগে থাকতেই চিনি। আমি আগে যেই দিদিকে চিনতাম এখন সেই দিদি আর নেই। তবে আমরা বাংলার মানুষের কাছে কৃতজ্ঞতা জানাল যে তারা এখনও তাদের পরিবর্তনের আশা ছাড়েনি।” আবার সেই সাথে দিদির বিরুদ্ধে রসিকতা ভরা কটাক্ষ করে বলেছেন, “স্কুটার চালিয়ে দিদি নবান্ন থেকে ফিরছিলেন সেদিন যদি রাস্তায় পড়ে যেত তাহলে কি কেলেঙ্কারি হত। তখন আবার স্কুটার বানানোর রাজ্যকে তিনি শত্রু বা নিয়ে বসতেন।”

শাসক দলের পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন বাম কংগ্রেস জোটকে একহাত নিয়েছেন। তিনি বলেছেন, “বামেরা এর আগে বলতো যে কংগ্রেসের কালো হাত ভেঙ্গে গুড়িয়ে দেবে। এখন তারা কংগ্রেসের হাত ধরে ঘুরছে। কংগ্রেসের কালো হাত ফর্সা হয়ে গেল নাকি।”এছাড়াও তিনি এদিন সরাসরি বঙ্গবাসীর উদ্দেশ্যে বলেছেন, “খেলা হবে না। খেলা শেষ। খেল খতম। তৃণমূলের খেল খতম।” এছাড়াও ২০১৯ এর মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটের জন্য নতুন স্লোগান বেঁধে দিয়েছেন। ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির শ্লোগান ছিল, “চুপ চাপ পদ্মে ছাপ”। এবারে একুশে বিধানসভা নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী ব্রিগেড মঞ্চ থেকে গেরুয়া শিবিরের নতুন স্লোগান দিয়েছেন, “জোরসে ছাপ তৃণমূল সাফ”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026