রাজ্য

মোদির সাথে “সোনার বাংলা” গড়ার স্বপ্ন নিয়ে ব্রিগেডের পথে শ্রাবন্তী, কি বললেন তিনি

একুশে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রস্তুতি তুঙ্গে উঠেছে। এরইমধ্যে গোটা বাংলার মানুষ আজ তাকিয়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের দিকে। সকাল থেকেই কার্যত ব্রিগেড চত্বর জনপ্লাবনে প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ ট্রেনে বাসে বা গাড়িতে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ শুনতে কলকাতা ময়দানে উপস্থিত হচ্ছেন। নির্বাচনের ঠিক কিছুদিন আগে মোদির ব্রিগেড সমাবেশ রাজনৈতিক দিক থেকে যে বেশ তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এই ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছাড়াও আকর্ষণের কেন্দ্রবিন্দু অক্ষয় কুমার ও মিঠুন চক্রবর্তীর উপস্থিতি। এরইমধ্যে সদ্য বিজেপিতে যোগদান করা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ব্রিগেড সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছেন।

বিজেপিতে যোগদান করে প্রথম ব্রিগেড সমাবেশে যাওয়া এবং নরেন্দ্র মোদির সাথে মুখোমুখি হওয়ার জন্য বেশ উত্তেজিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি কিছুদিন আগেই কৈলাস বিজয়বর্গীয় হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। বিজেপিতে যোগদান করেই তিনি বলেছিলেন, নরেন্দ্র মোদির মতাদর্শে আমি অনুপ্রাণিত। ভারতীয় জনতা পার্টির সাথে কাজ করে আমি সোনার বাংলা গড়ে তুলতে চাই। আজকে ব্রিগেড সমাবেশে যাওয়ার জন্য তিনি সকাল সকাল তৈরি হয় বেরিয়ে পড়েছেন। ব্রিগেডে উপস্থিত থেকে নিজের দলের জন্য কিছু করতে পাড়ার আনন্দে তিনি এতটাই মশগুল যে গতকাল রাত থেকে ঘুমোতে পারেননি বলে জানিয়েছেন।

অন্যদিকে বঙ্গ রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার হয়তো বিজেপির প্রার্থী হতে পারেন। সেই নিরিখে তিনি জানিয়েছেন, “আশা করি দল আমাকে বিজেপি প্রার্থী করবে। তবে এখন দল ঠিক করবে আমি কোথায় প্রার্থী হব বা হব না বা দলে থেকে আমি কি কাজ করব। আমায় যেমন বলা হবে আমি তেমন কাজ করে ভারতীয় জনতা পার্টির সাথে মিলেমিশে সোনার বাংলা তৈরি করব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026