রাজ্য

সাতসকালে রাজভবনে ‘জাত গোখরো’, তোলপাড় রাজনৈতিক মহল

একুশে বাংলা বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামীকাল রবিবার অর্থাৎ ২ মে বিধানসভা নির্বাচনের ভোট গণনা হতে চলেছে। গোটা বঙ্গবাসী এবার অপেক্ষা কোরে আছে যে শেষ পর্যন্ত বাংলার শাসক হবে কারা? মোদি ম্যাজিক বাজিমাত করবে না বাংলার মেয়ে ক্ষমতায় আসবে? এমন টানটান উত্তেজনার সময় আজ শনিবার বিজেপি তারকা ভোট প্রচারক মিঠুন চক্রবর্তী সকাল সকাল রাজভবনে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি রাজ্যপাল জগদীপ ধনকরের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন। ভোট গণনা ঠিক আগের দিন রাজ্যপালের সাথে মিঠুনের বৈঠক রীতিমতো সরগরম করে তোলে বঙ্গ রাজনীতিকে।

তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মিঠুন চক্রবর্তী নিজেই বলেন যে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি আজকের বৈঠকে। এটি শুধুমাত্র সৌজন্যমূলক একটি সাক্ষাৎ ছিল। যদিওবা রাজভবন থেকে এই প্রসঙ্গে কোনো কথা জানানো হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী বেশ কিছুদিন আগে বিজেপির ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বিজেপির দলে নাম লিখেছিল। বহুদিন জল্পনা চললেও তিনি কোন বিধানসভা কেন্দ্রের প্রার্থী হননি। বরং তিনি জেলায় জেলায় গিয়ে জনসভা করে রীতিমতো বিজেপির প্রচারে ঝড় তুলেছিলেন। তার প্রত্যেকটি জনসভায় মানুষের ভিড় থাকতো দেখার মত।

শেষ দফার নির্বাচনে অর্থাৎ অষ্টম দফা নির্বাচনে মিঠুন চক্রবর্তী কাশিপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র থেকে ভোট দিয়েছিলেন। সকাল সকাল ভোট দানের পর তিনি বলেছিলেন, “এমন শান্তিপূর্ণ ভোট আগে কখনো দেখিনি। সবাই ভাল ভাবে ভোট দিন। ওটা আপনাদের অধিকার।” তবে আজ সকালের রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে মিঠুন চক্রবর্তী কি বিষয়ে আলোচনা করেছে সেই সম্বন্ধে কোন তথ্য এখন অব্দি জানা যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026