করোনা ভাইরাসের কারণে আংশিক লকডাউন জারি করা হয়েছে পশ্চিমবঙ্গে। অর্থাৎ এবার থেকে বাজার দোকান খোলা থাকবে দিনে শুধু মাত্র পাঁচ ঘন্টার জন্য। তাছাড়াও, করোনা ভাইরাসের বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে সর্বসাধারণের জন্য। ডাক্তারদের মতামত, এই লকডাউন হলে করোনা ভাইরাসের ডব্লিং টাইম বেশ কিছুটা বাগে আনা যাবে। পরে আখেরে সুবিধা হবে পশ্চিমবঙ্গে।
কিন্তু এই নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে এবারে বেশ কিছু নতুন উপসর্গ দেখা দিয়েছে মানুষের মধ্যে। আগের স্ট্রেন অর্থাৎ ব্রিটিশ স্ট্রেনের মধ্যে আমরা দেখেছিলাম বেশ কিছু উপসর্গ যেমন জ্বর, শুকনো কাশি, গলায় ব্যথা, জিভে স্বাদ না পাওয়া ইত্যাদি। তবে এই নতুন ধরনের করোনা ভাইরাসের কারণে আরও কিছু নতুন নতুন উপসর্গ আমাদের নজরে আসছে। কি সেই উপসর্গ চলুন জেনে নেওয়া যাক বিস্তারে।
বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, নতুন নিউটনের করোনা ভাইরাস যদি আপনাকে আক্রমণ করে তাহলে আগের সব ক’টি উপসর্গের সঙ্গেও আপনার নতুন বেশ কিছু উপসর্গ দেখা দিতে পারে। তার মধ্যে সবথেকে জোরালো যে উপসর্গ আসছে সেটা হল ডায়রিয়া। বহু মানুষের ডায়রিয়া হওয়ার ঘটনা সামনে এসেছে এই নতুন করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পরে। এছাড়াও, বহু মানুষ জন্ডিস নিয়ে ভুগতে শুরু করেছেন। এছাড়াও রয়েছে চোখ দিয়ে জল পড়া, চোখ লাল হয়ে যাওয়া, মাথা ধরার মতো বেশ কিছু উপসর্গ। ডাক্তাররা বলছেন, এই সমস্ত উপসর্গ হলে অবশ্যই ফেলে রাখবেন না, তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…