রাজ্য

মিঠুনের মালদার জনসভায় উপচে পড়ছে লোক, বিধি লঙ্ঘনে এফআইআরের নির্দেশ জেলাশাসকের

এপ্রিল মাসের শুরু থেকে গোটা ভারতজুড়ে করোনা সংক্রমণ দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। এখন প্রায় প্রতিদিন সাড়ে ৩ লাখ সংক্রমণ হচ্ছে। এই পরিস্থিতিতে গোটা দেশের মানুষ উদ্বেগে রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে। এরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই নির্বাচন চলছে বাংলায়। ইতিমধ্যেই ছয় দফা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং বাকি রয়েছে আর দুই দফা নির্বাচন। তবে করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত দেখে নির্বাচন কমিশন জনসভা করার পর নির্দিষ্ট নির্দেশিকা জারি করেছিল। কিন্তু আজ মালদার বৈষ্ণবনগরে বিজেপির তারকা ভোট প্রচারক মিঠুন চক্রবর্তীর জনসভায় উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল। সেখানে দূরত্ব বিধি না মেনে মাস্ক ছাড়াই মানুষ জমায়েত করেছিল। তা দেখে উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে জেলাশাসক।

গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির টিভি রাধাকৃষ্ণণ নির্বাচন কমিশনকে কড়া উপদেশ দিয়ে বলেছিল যে নির্বাচন কমিশনের এই মুহূর্তে চূড়ান্ত ক্ষমতা আছে। তারা তা ব্যবহার করছে না। শুধুমাত্র সার্কুলার দিয়ে দায়িত্ব ঝেড়ে ফেললে চলবে না। এছাড়া হাইকোর্টের ভৎসনার পর নড়েচড়ে বসেছিল নির্বাচন কমিশন। তারা তখন থেকেই সমস্ত সভা-সমিতি এবং রোড শো বন্ধ করার নির্দেশ দিয়েছিল। এমনকি সাইকেল বাইক কিনবো গাড়ি রালির জন্য আগাম অনুমতি নিতে হবে এমন জানানো হয়েছিল। এছাড়া বলা হয়েছিল কোন স্থানে পর্যাপ্ত জায়গা থাকলে সেখানে সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে সর্বোচ্চ ৫০০ জন নিয়ে জনসভা করা যাবে।

তবে আজকে মালদার বৈষ্ণবনগরে মিঠুনের জনসভায় সোশ্যাল ডিসটেন্স বজায় রাখার কোনো উদ্যোগ দেখা যায়নি। কাতারে কাতারে ভিড়ের মাঝেই হয়েছে জনসভা। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় কটাক্ষ করে বলেছেন, “আজকে ওই জনসভায় ৫০০ জনের বেশি জমায়েত হয়েছে। সেখানে একদিকে যেমন নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে ঠিক অন্যদিকে কোভিড বিধিও ভঙ্গ হয়েছে। দ্রুত মিঠুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026